
সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় গতকাল শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে এই বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর অন্যায্যভাবে অযৌক্তিক হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের অভিযোগ, এসব দেশ যুক্তরাষ্ট্রের হামলার ঘাঁটি হিসেবে কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা শুরু হয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে চালানো হামলায় অন্তত একটি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়। সংবাদমাধ্যম দুটি মার্কিন সশস্ত্রবাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় মার্কিন সেনারা ঘাঁটির একটি ভবনের ভেতরে অবস্থান করছিলেন, তখনই সেটিতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। হামলায় কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে সৌদি আরব ওই ঘাঁটির আশপাশে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল।
এ বিষয়ে পেন্টাগন এবং মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানায় বার্তা সংস্থা এএফপি। ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলে ৭ জন এবং ইরাকে ৬ জন নিহত হন। এ ছাড়া আরও ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, আহতদের ‘বেশির ভাগই’ সামান্য আঘাত পেয়েছেন এবং অধিকাংশ সেনাই ইতিমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এখনো ১০ জন সেনার অবস্থা গুরুতর।
ইসরায়েলি–মার্কিন হামলায় ইরানে কতজন নিহত হয়েছে সেই বিষয়ে ইরান সরকার সর্বশেষ কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অধিকার সংগঠন গত ২৩ মার্চ জানিয়েছে, প্রায় ১ হাজার ১৬৭ জন ইরানি নিহত হয়েছেন এবং ৬৫৮ জনের অবস্থা অজানা। প্রতিবেদনে বলা হয়, ইরানে তথ্য প্রকাশের সীমাবদ্ধতার কারণে এসব সংখ্যার স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
২ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
৩ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
৩ ঘণ্টা আগে