
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় আসেন। যুদ্ধের ভয়াবহ বাস্তবতার মধ্যে বিশেষ করে কোমলমতি শিশুদের মুখে খানিকটা হাসি ফোটাতে এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে একটু স্বস্তি দিতেই তিনি প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানোর আয়োজন করেছিলেন।
কিন্তু দুঃখের বিষয়, গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে আর্জেন্টিনার বিরুদ্ধে মিসরের শেষ ১৬-র একটি ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের ঠিক কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি হামলায় প্রাণ হারান আল-ওয়াহিদি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ফিলিস্তিনি গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে গাজা সিটির সাবরা অঞ্চলের একটি সড়ক দিয়ে ট্যাক্সিযোগে যাচ্ছিলেন ৬৫ বছর বয়সী মোহাম্মদ আল-ওয়াহিদি। এই সময় ইসরায়েলি বিমানবাহিনী ট্যাক্সিটি লক্ষ্য করে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় ট্যাক্সির ভেতরে থাকা আল-ওয়াহিদিসহ মোট চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো গাজা উপত্যকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাস্তুচ্যুত ও যুদ্ধবিধ্বস্ত লাখ লাখ ফিলিস্তিনির কাছে ওয়াহিদি ছিলেন অন্যতম চেনা এবং আশার আলো দেখানো এক মানবিক মুখ। তাঁর মৃত্যুর পর গাজার অধিকারকর্মী মোহাম্মদ হুমাইদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তিনি কেবল একজন সাধারণ ত্রাণকর্মী ছিলেন না, তিনি ছিলেন গাজার বাস্তুচ্যুত মানুষের বেঁচে থাকার আশার আলো।’
এদিকে এই বর্বরোচিত হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা মূলত হামাসের এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল। এই ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার যে দাবি উঠেছে, তা তারা খতিয়ে দেখছে।
পেশায় ইংরেজির শিক্ষক ছিলেন আল-ওয়াহিদি। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি গাজায় মিসরীয় ত্রাণ কমিটির (ইজিপশিয়ান রিলিফ কমিটি) জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি গাজায় জরুরি খাদ্য সহায়তা সমন্বয়, বাস্তুচ্যুত পরিবারের জন্য তাঁবু এবং ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন। শীতাতপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে কাজ করার চেয়ে তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে মানুষের মাঝে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করতেই বেশি পছন্দ করতেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৯৩ জন সমাজকর্মী ও জাতিসংঘ কর্মকর্তা নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ১১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের সিংহভাগই নারী ও শিশু।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে