হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ

প্রায় এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
‘দ্য ম্যান হু ব্রট দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে সদ্য প্রকাশিত এই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সৌদি পিআইএফ মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হচ্ছে। এতে তহবিলটির অপব্যবহার ও এর মাধ্যমে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে সৌদি যুবরাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিল জড়িত এবং এসব ঘটনা থেকে প্রতিষ্ঠানটি লাভবান হয়েছে।
জমি দখল, নির্যাতন ও হত্যার অভিযোগ
২০১৭ সালের কথিত দুর্নীতিবিরোধী অভিযানে মোহাম্মদ বিন সালমান তহবিলটির নিয়ন্ত্রণে আসেন। সেই সময়ে সৌদি অভিজাতদের নির্বিচারে গ্রেপ্তার, শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল এবং তাঁদের সম্পত্তিও দখল করা হয়।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে পিআইএফের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রতিবেদনে বলা হয়, পিআইএফের মালিকানাধীন স্কাই প্রাইম এভিয়েশন কোম্পানির দুটি বিমানে খাশোগি হত্যাকারীরা ইস্তাম্বুলে গিয়েছিল।
স্থানীয় জনগণের ক্ষতি ও আন্তর্জাতিক কৌশল
সৌদি আরবের কিছু মেগাপ্রকল্পে এই তহবিলের অর্থ ব্যবহৃত হয়েছে, যেগুলো স্থানীয় ও প্রান্তিক জনগণের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। এসব প্রকল্পে জোরপূর্বক বাস্তুচ্যুতি, বসতবাড়ি ধ্বংস এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণের ঘটনাগুলো বারবার ঘটেছে।
এছাড়া পিআইএফের বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সুনাম পুনরুদ্ধার ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে এলআইভি গলফ ট্যুর, ফিফা ২০৩৪ বিশ্বকাপ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে বিনিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হওয়া ঠেকাতে পিআইএফের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ।

এস্তোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গ্রাম বছরে একবারের জন্য রূপ নেয় এক প্রতীকী রাজ্যে। এমনকি সেখানে প্রবেশের জন্য দেওয়া হয় ভিসা, চালু থাকে নিজস্ব প্রতীকী মুদ্রা, এমনকি আয়োজন করা হয় সামরিক কুচকাওয়াজের আদলে একটি প্রদর্শনীও।
৩৫ মিনিট আগে
রাশিয়ার একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত এগারোজন নিহত হয়েছেন। আজ সোমবার হামলার বিষয়টি নিশ্চিত করে মস্কো জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গেলেন্দঝিকে পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলায় আরও অন্তত ৪০ জন...
৩৯ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দেশটির প্রধান শান্তি আলোচক রুস্তেম উমেরভকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে চলমান রদবদলের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।
১ ঘণ্টা আগে
রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে রোববার তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর এটিই দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে কোরিয়া মেটিওরোলজিক্যাল...
২ ঘণ্টা আগে