
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ও রুকন ছিলেন। তিনি পেশায় হোমিও চিকিৎসক। শেরেবাংলা নগর থানার রাজাবাজার এলাকায় বাসায় স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জামায়াত নেতা তাঁর স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম রাজাবাজারের ৫৮/১ নম্বর বাসার দোতলার ওই ফ্ল্যাটে একদল চোর জানালার গ্রিল কেটে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে আনোয়ার ও তাঁর স্ত্রীকে জিম্মি করে হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধে। এরপর বাসার স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে আনোয়ারের স্ত্রী কাপড়ের বাঁধন খুলে একই বাসায় তৃতীয় তলায় থাকা তাঁর মেয়ের জামাইকে মোবাইল ফোনে কল দিয়ে ঘটনাটি জানান। তাঁর জামাই গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ সময় জামায়াত নেতাকে অচেতন অবস্থায় দেখে বাসার কাছে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, চুরি করতে এসে চোর তাঁর (আনোয়ার) মুখ কাপড় দিয়ে বেঁধে রাখলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ স্কয়ার হাসপাতালে রয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। আটক জামায়াত নেতা নাসিরুল ইসলাম বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
৫ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে ধরা হয়।
১৩ মিনিট আগে
বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের বাইরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। অপর দিকে জামায়াত নেতার দাবি, ছুরিকাহত হয়নি। ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
২০ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের অনুসারীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন।
৩৭ মিনিট আগে