
বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ইরানিদের মাহসা আমিনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানি মানবাধিকার কর্মী ও কানাডাভিত্তিক সংগঠক হামেদ এসমাইলিয়ন। ২২ বছর বয়সী কুর্দি নারী আমিনি ২০২২ সালে ইরানের নীতি-পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুকে কেন্দ্র করে পরে ইরান জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।
রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এসমাইলিয়ন জানান, ১৩ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে একযোগে ২০ টিরও বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। তিনি নিজেও ১৪ সেপ্টেম্বর টরন্টোতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন বলে ঘোষণা করেন। ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন শহর যেমন বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, কোলোন, লন্ডন, জেনেভা, গথেনবার্গ, বার্সেলোনা, অটোয়া, মন্ট্রিয়েল, হিউস্টন, সান ফ্রান্সেসকো সিডনি, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে একই ধরনের আয়োজন করা হচ্ছে।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর আমিনিকে তেহরানে আটক করা হয়েছিল কঠোর হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে। দুই দিন পর পুলিশ হেফাজতেই তাঁর মৃত্যু ঘটে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এই ঘটনার পর ইরান জুড়ে তীব্র আন্দোলন শুরু হলে সরকারি বাহিনীর হাতে অন্তত ৫৫১ জন নিহত হন। নিহতদের বেশির ভাগই ছিলেন নারী।
এসমাইলিয়ন জানান, তিনি টরন্টোতে একটি ম্যারাথনেও অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে ইরানে রাজনৈতিকভাবে বন্দী ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের স্মরণে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন শরিফে মোহাম্মাদি, ভারিশেহ মরাদি ও পাখশান আজিজির নাম। এ ছাড়া তিনি সাম্প্রতিক সময়ে বহিষ্কৃত বা নির্বাসিত কুর্দি শিক্ষকদের প্রতি সংহতি জানান এবং অনশনে থাকা বন্দী ও সম্প্রতি ফাঁসিতে ঝোলানো মেহরান বাহরামিয়ানের কথাও স্মরণ করেন।
গত বছরও আমিনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে টোকিও থেকে মেলবোর্ন এবং বিভিন্ন ইউরোপীয় শহরে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল ইরানি অধ্যুষিত এলাকার একটি মোড়ের নাম পরিবর্তন করে আমিনির নামে নামকরণ করেছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানের এই দমননীতি মানবতাবিরোধী অপরাধের শামিল। জাতিসংঘের তদন্ত মিশন জানিয়েছে, ইরানে বিশেষ করে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রয়েছে।
এসমাইলিয়ন ২০২০ সালে ইরানি সেনাদের গুলিতে ভূপাতিত ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানে স্ত্রী ও কন্যাকে হারিয়েছিলেন। বর্তমানে তিনি প্রবাসী ইরানিদের মধ্যে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি আহ্বান জানান, মাহসা আমিনির স্মৃতিচারণ যেন ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করে তোলে এবং বিশ্ব যেন এই ঘটনাকে ভুলে না যায়।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৬ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৯ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
১০ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
১১ ঘণ্টা আগে