
ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতে এবার নতুন মাত্রার উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক সময় একই জোটে থাকা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এখন কার্যত বিপরীত অবস্থানে। সাম্প্রতিক বিমান হামলা ও কূটনৈতিক বক্তব্যে এই বিভাজন প্রকাশ্যে এসেছে, যা ওই অঞ্চলের যুদ্ধকে আরও জটিল করে তুলছে।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, মঙ্গলবার ভোরে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি)।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি—হাদরামাউতের বন্দরনগরী মুকাল্লায় এসটিসির জন্য অস্ত্র ও সাঁজোয়া যান নামানো হচ্ছিল, যা তাদের ‘সীমারেখা’ অতিক্রমের সমান। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজগুলোর ট্র্যাকিং সিস্টেম বন্ধ ছিল এবং এসব অস্ত্র তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি তৈরি করছিল।
অন্যদিকে, এসটিসি এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, হামলায় হাদরামাউতে মোতায়েন এসটিসির অভিজাত ইউনিটগুলোকে লক্ষ্য করা হয়েছে। যদিও সৌদি কর্তৃপক্ষ বলছে, রাতের আঁধারে হামলা চালানো হয়েছে যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়।
এই সংঘর্ষ সৌদি আরব ও ইউএইর মধ্যে বাড়তে থাকা মতবিরোধকে প্রকাশ্যে এনেছে। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন একসঙ্গে লড়াই করলেও, ইয়েমেনের ভেতরে দুই দেশ ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। সৌদি আরবের অভিযোগ, এসটিসিকে আমিরাতের সমর্থন ইয়েমেন ও পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। রিয়াদ একে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেও উল্লেখ করেছে।
এই উত্তেজনার মধ্যেই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করেন এবং দেশটি থেকে আমিরাতের সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সাময়িক সময়ের জন্য আকাশ ও নৌ অবরোধও ঘোষণা করেন।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ ইয়েমেনে এসটিসির দ্রুত সম্প্রসারণ দেশটিকে কার্যত বিভক্ত করার ঝুঁকি বাড়াচ্ছে। দক্ষিণে গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ অঞ্চল ও বন্দর, আর উত্তরে রাজধানী সানাসহ হুতিদের শক্ত ঘাঁটি—এই বাস্তবতায় ইয়েমেন আবারও এক গভীর ও বহুমাত্রিক সংকটের দিকে এগোচ্ছে।

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে শক্তিশালী ভূমিকম্পের পর একটি বড় শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএনের সহযোগী গণমাধ্যম টিভি আসাহি।
২ ঘণ্টা আগে
ইরান থেকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে মেলানিয়া ট্রাম্পের নিউইয়র্ক শহরের গতিবিধি এবং বিভিন্ন শপিং লোকেশনের চিত্র তুলে ধরা হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিশেষ রুদ্ধদ্বার বৈঠক শেষে ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের প্রতি নিজের আস্থা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
ইরানের ইসফাহান শহরের আলিখানি স্কয়ারে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই এলাকায় একটি ফাঁসির মঞ্চ তৈরি করার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই স্থানীয় মানুষ সেখানে জড়ো হন এবং রক্ষীদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
৩ ঘণ্টা আগে