
হলিউডের বিখ্যাত সিনেমা-সিরিজে হরহামেশাই ব্যাংক ডাকাতির কাহিনি দেখা যায়। কিন্তু বাস্তবে তেমন হওয়াটা অসম্ভব মনে হলেও এমন সিনেমাটিক স্টাইলে ব্যাংক ডাকাতি হয়ে গেছে জার্মানির এক ব্যস্ত বাণিজ্যিক এলাকায়। ড্রিল দিয়ে ব্যাংকের ভল্ট ভেঙে ৩ কোটি ইউরো মূল্যের অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ডাকাতেরা।
পশ্চিম জার্মানির গেলসেনকির্শেন শহরের স্পারকাসে সেভিংস ব্যাংকে এ ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, বড় ড্রিল ব্যবহার করে আনুমানিক ৩ কোটি ইউরো (৪৩১ কোটি ৭৬ লাখ টাকা) নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনাকে ডাকাতির কাহিনিনির্ভর হলিউডের সিনেমা ‘ওশানস ইলেভেন’-এর সঙ্গে তুলনা করে এএফপি বার্তা সংস্থাকে এক পুলিশ কর্মকর্তা বলেন, এটি অত্যন্ত পেশাদারভাবে করা হয়েছে। তিনি আরও জানান, এই ডাকাতির সময় অর্থ, স্বর্ণ ও গহনা রাখা ৩ হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে ফেলা হয়েছে।
গেলসেনকির্শেন পুলিশ জানায়, গত সোমবার ভোররাতে ফায়ার অ্যালার্ম সক্রিয় হলে তারা ঘটনার বিষয়ে জানতে পারে। তখন ক্রিসমাসের ছুটি চলছিল। আর এ সুযোগ কাজে লাগিয়ে বুয়ের জেলায় নিয়েনহোফস্ট্রাসে অবস্থিত ওই ভবনে ডাকাতি চালায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা পাশের একটি পার্কিং গ্যারেজ ব্যবহার করে ব্যাংকে ঢোকে এবং সেখান দিয়েই পালিয়ে যায়।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার রাত থেকে গত রোববার ভোর পর্যন্ত ওই ভবনটির গ্যারেজের সিঁড়িঘরে কয়েকজন পুরুষকে বড় বড় ব্যাগ বহন করতে দেখা গেছে।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজে সোমবার ভোরে ডে-লা-শেভালারি-স্ট্রাসে অবস্থিত গ্যারেজ থেকে একটি কালো অডি আরএস ৬ গাড়িকে বেরিয়ে যেতে দেখা যায়। সোমবার ভোররাতে একটি ফায়ার-অ্যালার্ম বাজলে ভূগর্ভস্থ ভল্ট রুমে ঢোকার জন্য করা গর্তটি ধরা পড়ে। এরপর পুলিশ ও দমকল বাহিনী ভবনটিতে তল্লাশি চালায়।
চুরির ঘটনায় ব্যাংকের শাখাটি বন্ধ রাখা হয়েছে। গ্রাহকদের প্রায় ৯৫ শতাংশ সেফ ডিপোজিট বক্স খুলে ফেলা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেনেভায় ইরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফায় তিনি ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প এই মন্তব্য করেন। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকের জন্য সুইজারল্যান্ডের শহর...
১ ঘণ্টা আগে
ভিনগ্রহের প্রাণী নিয়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ওবামার ছোট্ট মন্তব্য ঘিরে ওই বিভ্রান্তির সৃষ্টি হয়।
১২ ঘণ্টা আগে
ভ্যালেন্টাইনস ডের দিনই (১৪ ফেব্রুয়ারি) ইতালির বিখ্যাত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে সাগরে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১২ ঘণ্টা আগে
ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে (সাবেক ডিউক অব ইয়র্ক) ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকারি অর্থায়নে চীন সফরের সময় এক মডেলের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া এবং সেই সফরের ছবি কুখ্যাত অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানোর অভিযোগ সামনে এসেছে।
১৩ ঘণ্টা আগে