
ওমান সাগরে ইরানগামী পালাউয়ের পতাকাবাহী একটি খালি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেটি বিকল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্টকম জানায়, ‘এমটি মারিভেক্স’ নামের ওই তেল ট্যাংকারটির ক্রুরা মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনা না মানায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড়ে যাওয়া একটি এফ/এ-১৮ সুপার হর্নেট ফাইটার জেট জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং রুম (নিয়ন্ত্রণ কক্ষ) লক্ষ্য করে একটি নিখুঁত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
হামলার পর সেন্টকমের বিবৃতিতে সংক্ষিপ্তভাবে বলা হয়, ‘মারিভেক্স এখন আর ইরানের দিকে যাচ্ছে না।’
ইরানের ওপর ওয়াশিংটনের জারি করা নৌ-অবরোধের ক্ষেত্রে এই হামলাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। কারণ, এখন থেকে যেসব জাহাজ ট্রাম্প প্রশাসনের নির্দেশ অমান্য করবে, সেগুলোর ওপর সরাসরি সামরিক হামলা চালানোর নীতি গ্রহণ করেছে মার্কিন বাহিনী।
সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নির্দেশ অমান্যকারী সাতটি জাহাজকে অচল বা বিকল করে দেওয়া হয়েছে। এ ছাড়া নির্দেশনা মেনে চলায় ১৩৪টি জাহাজকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং মানবিক সহায়তা বহনকারী ৪২টি জাহাজকে এই অঞ্চল দিয়ে নিরাপদে পারাপারের অনুমতি দেওয়া হয়েছে।
অন্য এক সূত্রে জানা গেছে, আক্রান্ত তেল ট্যাংকারটিতে ২৪ জন ভারতীয় ক্রু বা নাবিক ছিলেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও আগুন ধরে গেলেও ওমানি কোস্টগার্ড ও উদ্ধারকারী দলের সহায়তায় সকল ক্রুকে অক্ষত ও নিরাপদে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা সম্ভব হয়েছে।

ফের আকস্মিক বন্যা আঘাত হেনেছে নেপালে। দেশটির গোরখা জেলার চুমনুব্রি গ্রামে আজ রোববার হড়পা বানে ৩৫ টির বেশি বাড়ি ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পও। ত্রিশূলী নদীর উপনদী বুড়ি গণ্ডকি নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর এ বন্যা হয়।
১৯ মিনিট আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পরে গতকাল গভীর রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেছেন, তাঁকে নিয়মমাফিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি, রীতিমতো ‘অপহরণ’ করা
২১ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর বারবার হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে চলমান বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনীয় সব ব্যারিকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত চত্বরে ও আশপাশে বড় জমায়েত নিষিদ্ধ করতে জারি করা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারার বিধিনিষেধ তুলে নেওয়া
১ ঘণ্টা আগে