
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত ওই ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি তাঁর বর্তমান অবস্থান নিয়েও ছড়িয়েছে নানা গুঞ্জন।
গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর এই যুদ্ধ এখন ১৫তম দিনে পা রেখেছে।
ভিডিওটি প্রকাশের পরই তাতে কয়েক মিলিয়ন ভিউ হয়। এরপর থেকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। অনেকে একে ‘ক্ল্যাসিক এআই গ্লিচ’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক ত্রুটি হিসেবে অভিহিত করেছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন, নেতানিয়াহু আর বেঁচে নেই এবং তাঁর পুরোনো বা এআই-নির্মিত ভিডিও প্রচার করা হচ্ছে।
মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স প্রশ্ন তুলেছেন, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম) কোথায়? কেন তাঁর দপ্তর এআই ভিডিও প্রকাশ করছে এবং কেন হোয়াইট হাউসে গণ-আতঙ্ক বিরাজ করছে?’
তবে এক্সের নিজস্ব এআই চ্যাটবট ‘গ্রোক’ এই দাবিগুলো নাকচ করে দিয়েছে। গ্রোক জানিয়েছে, নেতানিয়াহুর হাতে অন্য সবার মতো পাঁচটি আঙুলই রয়েছে। পোডিয়ামে তাঁর নির্দেশ করার ভঙ্গি এবং ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এটি একটি দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন তৈরি করেছে মাত্র।
গ্রোক আরও জানিয়েছে, নেতানিয়াহুর মৃত্যুর গুজবগুলো ভিত্তিহীন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত খবরগুলো ভুয়া।
তবে বিতর্ক উসকে দিয়েছে কয়েকটি আনুষঙ্গিক ঘটনা। সম্প্রতি, একটি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারের মাঝখান থেকে উঠে যেতে দেখা গেছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে। অনুষ্ঠান চলাকালীন তাঁকে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প তাঁকে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ অবিলম্বে দেখতে চাচ্ছেন।
স্কাই নিউজে বেসেন্টের সাক্ষাৎকার চলাকালে এক নারীকে হঠাৎ বলতে শোনা যায়, ‘প্রেসিডেন্ট আপনাকে এখনই ডাকছেন।’
এদিকে, বিবির ছেলে ইয়ার নেতানিয়াহু সাধারণত সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে ৯ মার্চের পর থেকে তাঁর অ্যাকাউন্টে কোনো নতুন পোস্ট দেখা যায়নি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এখন আর সব ক্ষমতা নতুন নেতা মোজতবা খামেনির হাতে নেই। যুদ্ধকালীন সরকারের মোটামুটি সবকিছু এখন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসির) হাতে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া সরকার বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নতুন নিয়ম আরোপের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে স্থানীয় সংবাদমাধ্যমকে এসব কোম্পানির অর্থ পরিশোধ করতে হবে—তা না হলে তাদের নতুন করের মুখে পড়তে হবে।
৪ ঘণ্টা আগে
ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথফেরত বা প্রাক্-নির্বাচনী জনমত জরিপ মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর উত্তরে ইরান ও দক্ষিণে ওমানের জলসীমা অবস্থিত। স্বাভাবিক সময়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হয়।
৬ ঘণ্টা আগে