
বিখ্যাত ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদি বলেছেন, তিনি চান মানুষ তাঁকে মূলত তাঁর বইয়ের জন্য মনে রাখুক—শুধু মতপ্রকাশের প্রতীক হিসেবে নয়। মজা করে তিনি বলেন—মতপ্রকাশের প্রতীক হিসেবে তাঁকে দেখাটা তাঁর কাছে কিছুটা হতাশাজনক।
যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বুক ফেস্টিভ্যালে সাংবাদিক জর্জ পেকারের সঙ্গে আলাপচারিতায় রুশদি বলেন, তিনি নিজেকে কোনো প্রতীক হিসেবে ভাবেন না। বরং তিনি নিজেকে একজন কর্মরত লেখক হিসেবেই দেখতে চান।
রুশদি বলেন, ‘আমি প্রতীক নই, আমি বাস্তব একজন মানুষ। আমি একজন লেখক, যে তার কাজ করে যেতে চায়। ২৩টি বই লেখার পরও যদি আমাকে কোনো বইয়ের জন্য নয়, বরং ১৯৮৯ সালে একটি বইকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার জন্য বেশি মনে রাখা হয়, সেটা কিছুটা হতাশাজনক।’
২০২২ সালের আগস্টে নিউইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন রুশদি। হাদি মাতার নামে ২৭ বছর বয়সী এক যুবক সেদিন তাঁর ওপর হামলা চালান। মাত্র ২৭ সেকেন্ডের সেই হামলায় রুশদি গুরুতর আহত হন। তাঁকে ছয় সপ্তাহ হাসপাতালে থাকতে হয় এবং একটি চোখের দৃষ্টি হারান। তাঁর একটি হাতও আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ে।
অনেকের ধারণা, ১৯৮৮ সালে প্রকাশিত রুশদির উপন্যাস ‘দ্য স্যাতানিক ভার্সেস’-এর জন্য ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যে ফতোয়া দিয়েছিলেন, তার জের ধরেই হামলার ঘটনাটি ঘটে।
এই হামলার ঘটনায় মাতারকে ২০২৫ সালের মে মাসে হত্যাচেষ্টার দায়ে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। হামলার অভিজ্ঞতা নিয়ে রুশদি লিখেছেন স্মৃতিকথা ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান এটেমপ্টড মার্ডার’। তিনি বলেন, ‘বইটি লেখা ছিল প্রায় অসহনীয়, আবার না লিখলেও যেন সহ্য করা সম্ভব ছিল না।’
বইটি শেষ করার পর তিনি আবার গল্প লেখার অনুপ্রেরণা ফিরে পেয়েছিলেন। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত হয় তাঁর নতুন গল্পসংকলন ‘দ্য ইলেভেনথ আওয়ার’।
মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে রুশদি বলেন, ইতিহাসে অধিকাংশ সময়ই ধনী ও ক্ষমতাবান গোষ্ঠী, ধর্মীয় কর্তৃপক্ষ এবং রাজনৈতিক শক্তি থেকেই সেন্সরশিপের চাপ এসেছে। তবে বর্তমানে তরুণ লেখকদের মধ্যে আত্ম-নিয়ন্ত্রণ বা আত্ম-সেন্সরশিপের প্রবণতাও বাড়ছে বলে তিনি মনে করেন।
রুশদির মতে, শিল্প ও সাহিত্য স্বভাবতই বিভিন্ন অভিজ্ঞতা ধার করে তৈরি হয়। তিনি বলেন, ‘যদি একজন লেখক শুধু নিজের অভিজ্ঞতাই লিখতে পারেন, তাহলে মানবজীবনের বিশাল অভিজ্ঞতার ভান্ডার খুব দ্রুতই ফুরিয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালাওয়ান প্রদেশের করোন অভিমুখে যাওয়ার পথে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন। ম্যানিলা থেকে ছেড়ে আসা ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী ছিলেন।
১ ঘণ্টা আগে
রাতভর ইরানের চালানো হামলায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন হিসাব বলছে, অন্তত ৯টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
২ ঘণ্টা আগে
রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে