
নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা হলে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণাত্মক সামরিক অভিযানে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, নতুন অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে যুদ্ধক্ষেত্রে হাজির হবে ইরান, যা দেখে বিশ্ব ‘চমকে যাবে’।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোহেব্বি বলেন, সম্ভাব্য নতুন সংঘাতে যুদ্ধের ভৌগোলিক পরিসর এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম—দুই ক্ষেত্রেই পরিবর্তন আসবে। তিনি বলেন, ইরানের নতুন লক্ষ্যও থাকবে, যেগুলো এর আগে হামলার শিকার হয়নি।
মোহেব্বি দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পরাজিত’ হয়েছে। তবে ঐতিহাসিক ও অপমানজনক এই পরাজয় স্বীকার করার সাহস ওয়াশিংটনের নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের দাবি, তাদের হাতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র সেটি পুনরায় খুলতে পারেনি। মোহেব্বির ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন তার সামরিক সক্ষমতার পুরোটা ব্যবহার করেও নৌপথটি পুনরায় চালু করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তার পরিবর্তে ‘ঝুঁকিতে’ পরিণত হয়েছে। ইরানের হামলায় এসব ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপুল বিনিয়োগের বিপরীত ফল হয়েছে বলে দাবি করেন তিনি। উপসাগরীয় অঞ্চল ও উত্তর ইরাকের কাছে মার্কিন গোয়েন্দা স্থাপনাগুলোতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেন মোহেব্বি।
এদিকে, হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। ইরানি সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে—যুক্তরাষ্ট্রে ২০১৮ সালে MQ-1 Predator ড্রোন অবসর নিলেও উন্নত MQ-9 ড্রোন হারানোর পর আবার সেটি ব্যবহারে ফিরেছে। আইআরজিসির দাবি, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ধরনের ড্রোনকেই লক্ষ্যবস্তু করছে।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে একটি সেনা স্থাপনায় রাতভর একের পর এক শক্তিশালী বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে আকাশে বিশাল অগ্নিগোলক ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
২ ঘণ্টা আগে
জাপানে সন্ত্রাসবিরোধী একটি মহড়ায় ‘সন্ত্রাসী’ চরিত্রে অভিনয় করা ব্যক্তিদের পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, ওই পোশাক মধ্যপ্রাচ্য বা মুসলিমদের সঙ্গে সন্ত্রাসবাদের প্রচলিত ও নেতিবাচক ধারণাকে দেখাচ্ছে।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনার চেম্মানি এলাকায় এক শ্মশান সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনাবশত উন্মোচিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণকবর। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩টি ধাপে চালানো খননকাজে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কাল ও মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী...
৫ ঘণ্টা আগে
হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থার মধ্যেই গতকাল রোববার নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এর নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে