
ভারতকে আরও কিছু এস-৪০০ সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এর আগে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করেছিল ভারত। পরে এ সিস্টেমকে আকাশের ‘অভেদ্য ঢাল’ হিসেবে বর্ণনা করেন ভারতীয় সেনারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এস-৪০০ ডেলিভারির বিষয়ে ইতিমধ্যে ভারত-রাশিয়া আলোচনা চলছে।
প্রসঙ্গত, এস-৪০০ একধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এটি শত্রুর কার্যকলাপ ৬০০ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে এবং একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম এস-৪০০। বোমারুবিমান, যুদ্ধবিমান, ড্রোন, আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। এর প্রতিটি রেজিমেন্টে থাকে আটটি লঞ্চ ভেহিকল, প্রতিটিতে চারটি ক্ষেপণাস্ত্র টিউব। রাশিয়ার তৈরি এ প্রতিরক্ষাব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মনে করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার আরও দুটি ইউনিট ভারতকে সরবরাহ করতে যাচ্ছে। এর মধ্যে একটি ইউনিট ২০২৬ সালে এবং অন্যটি ২০২৭ সালে সরবরাহ করা হতে পারে। এগুলো ২০১৮ সালে ভারতের দেওয়া পাঁচ ইউনিটের অর্ডারের বাকি দুটি। এগুলোর সরবরাহ দেরি হওয়ায় বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া সফরে এবং সাম্প্রতিক ভারত-রাশিয়া বৈঠকেও তোলা হয়।

এ ছাড়া ভারত আরও এস-৪০০ কেনার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা দেশটির উচ্চাভিলাষী ‘সুদর্শন চক্র’ প্রকল্পের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণে এ প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। এতে উন্নত আকাশ প্রতিরক্ষা, নজরদারি, সাইবার সুরক্ষা ও বেশ কয়েক ধাপে প্রতিরক্ষা কাঠামো অন্তর্ভুক্ত থাকবে—যা ইসরায়েলের আয়রন ডোমের মতো কাজ করবে।
এ বিষয়ে রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ রুশ সংবাদমাধ্যম তাসকে বলেন, ‘ভারতের কাছে ইতিমধ্যে আমাদের এস-৪০০ সিস্টেম আছে। এ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। অর্থাৎ নতুন ডেলিভারি আসছে। বর্তমানে আমরা আলোচনার পর্যায়ে আছি।’

ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং একে ‘গেমচেঞ্জার’ হিসেবে অভিহিত করেন, বিশেষ করে, অপারেশন সিঁদুরের সময়ে এর কার্যকারিতার পর। এপি সিং জানান, পাকিস্তান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো এস-৪০০ ভেদ করতে পারেনি।
পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় ভারত ২০১৮ সালে ৩৯ হাজার কোটি রুপির চুক্তিতে পাঁচটি এস-৪০০ সিস্টেম কিনেছিল। রাশিয়া ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনটি ইউনিট সরবরাহ করেছে—এগুলো আদমপুর (পাঞ্জাব), পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মোতায়েন রয়েছে। অন্য দুটি এখনো আসেনি। তবে রাশিয়া ইতিমধ্যে নতুন ডেলিভারি শুরুর প্রস্তুতি নিচ্ছে।
এস-৪০০ কেবল প্রতিরক্ষা কৌশলেরই অংশ নয়, বরং ভারত-রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতারও প্রতীক। সম্প্রতি চীনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও চোখে পড়েছে। সেখানে রাশিয়া সবদিক থেকে ভারতের অবস্থানকে স্বীকৃতি দিয়েছে। বিশেষত, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার ব্যাপারে রুশ সমর্থন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও খবর পড়ুন:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে