
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সচরাচর নিজের দেশের বাইরে বের হন না। এমনকি নিজ দেশেও অনুষ্ঠিত কোনো আয়োজনে তিনি উপস্থিত হলেও পাওয়া যায় না তার কোনো ভিডিও ফুটেজ, রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বড়জোর কয়েকটি স্থিরচিত্র। বরাবরই নিজের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বেশ কড়াকড়ি মেনে চলেন তিনি। সেই ধারাবাহিকতার কোনো ব্যত্যয় হয়নি বেইজিং সফরেও।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর কিম জং উনের ব্যক্তিগত স্টাফরা বৈঠকের কক্ষটি নিখুঁতভাবে পরিষ্কার করেছে। চায়ের কাপ, টেবিল, চেয়ারের হাতল থেকে শুরু করে কিম জং উন ছুঁয়েছে এমন প্রতিটি জিনিস বিশেষ যত্নের সঙ্গে পরিষ্কার করা হয়েছে যাতে কোথাও কিমের কোনো চিহ্ন না থাকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে ক্রেমলিনের প্রতিবেদক আলেক্সান্দার ইউনাশেভ একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন যাতে দেখা যায়, অত্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার করা হচ্ছে কিমের ব্যবহৃত কিংবা ছোঁয়া জিনিসপত্র। ওই রিপোর্টার বলেন, ‘বৈঠকের পর ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সর্বোচ্চ নেতার কর্মীরা সব তার এই কক্ষ থেকে তার সব চিহ্ন মুছে ফেলছেন যেন তিনি কখনো এখানে আসেননি।’
বিশ্লেষকেরা বলছেন, বিদেশি গুপ্তচরদের নজর এড়াতেই এত কড়াকড়ি। শুধু যে যেসব স্থানে কিম গিয়েছেন কিংবা যেসব জিনিস কিম ছুঁয়েছেন তা-ই পরিষ্কার করা হয়েছে তা নয়, নিজের ব্যাপারে তথ্য গোপন করতে সুদূর উত্তর কোরিয়া থেকে টয়লেটও বহন করে এনেছেন কিম জং উন! এবারই প্রথম নয়, এর আগের বিদেশ সফরগুলোতেও ব্যক্তিগত টয়লেট নিয়ে গেছেন কিম। দক্ষিণ কোরীয় এবং জাপানি গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জাপানি সংবাদপত্র জাপানের নিক্কেই জানিয়েছে, কিমের স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য যাতে ফাঁস না হয়, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া নেতৃত্ব বিষয়ক বিশ্লেষক মাইকেল ম্যাডেন বলেন, ‘বিশেষ টয়লেট, এর পাশাপাশি আবর্জনা, বর্জ্য ও সিগারেটের অবশিষ্টাংশ যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা, এমনকি বন্ধুসুলভ সংস্থার হাতে পৌঁছাতে না পারে, তা নিশ্চিতেই এই ব্যবস্থা নিয়েছে তারা।’
শুধু যে কিমের ব্যবহারের পরেই তার ব্যবহৃত জিনিস ও কক্ষ পরিষ্কার করে তার কর্মীরা এমন নয়। তার ব্যবহারের আগেও জিনিসপত্র সতর্কতার সঙ্গে পরিষ্কার করে তারা। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে বৈঠকের আগে, উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষীরা চেয়ার এবং ডেস্কে জীবাণুনাশক স্প্রে করে এবং পরিষ্কার করে। ২০২৩ সালে পুতিনের সঙ্গে আরেকটি শীর্ষ বৈঠকেও কিমের নিরাপত্তা দল ভালোভাবে চেয়ার টেবিল পরিষ্কার করে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে