
ভারত এক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ‘অগ্নি প্রাইম’ নামের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার। আজ বৃহস্পতিবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষার ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন এক মাইলফলক যোগ হলো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বৃহস্পতিবার জানিয়েছেন, রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে সফলভাবে ‘অগ্নি-প্রাইম’ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে সজ্জিত।
এই সফল পরীক্ষা ভারতকে সেই সব দেশের কাতারে নিয়ে গেছে, যেসব দেশ রেলভিত্তিক চলমান নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে। ভারতীয়রা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যেক খাতে ‘আত্মনির্ভরতা’ নিশ্চিত করার যে স্বপ্ন, তারই অংশ হিসেবে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার পথ আরও মজবুত করল এই অর্জন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও), স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) ও সশস্ত্র বাহিনীর বিজ্ঞানী ও সদস্যদের প্রশংসা করেছেন তিনি।
রাজনাথ সিং লিখেছেন, ‘ভারত রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে মাঝারি পাল্লার অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার জন্য নকশা করা হয়েছে। এতে রয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিশেষভাবে নকশা করা রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে এটি প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হলো। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র রেল নেটওয়ার্কে যেকোনো প্রকার পূর্বশর্ত ছাড়াই স্থানান্তর করা সম্ভব। ফলে স্বল্প সময়ে কম দৃশ্যমান অবস্থায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে।’
রাজনাথ সিং আরও বলেছেন, ‘ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) ও সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানাই অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য। এই সফল উড্ডয়ন পরীক্ষা ভারতকে সেই সব দেশের কাতারে নিয়ে গেছে, যারা চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা তৈরি করতে পেরেছে।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে