
ভারতে কয়েক দিন ধরেই নতুন করে আলোচনায় ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরা’। মূলত ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্ব বারবার অভিযোগ করছেন, দেশটির ঝাড়খন্ড রাজ্যে বিপুল পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। এবার সেই আলোচনার অংশ হিসেবে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর লক্ষ্য ঝাড়খন্ডের সরকার। মোদি ঝাড়খন্ড সরকারকে অনুপ্রবেশকারীদের দোসর ও মাফিয়ার দাস বলে আখ্যা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ঝাড়খন্ডের গড়ওয়াড়ায় এক জনসভায় মোদি ঝাড়খন্ডে ক্ষমতাসীন ঝাড়খন্ড জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন সরকারকে ‘ঘুসপাতিয়া বান্ধান’ বা অনুপ্রবেশকারীদের দোসর বলেছেন। একই সঙ্গে, তাদের ‘মাফিয়া কা গোলাম’ বা মাফিয়ার দাস বলে আখ্যা দিয়েছেন। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে ঝাড়খন্ড সরকারের যোগসাজশ আছে—এই ইঙ্গিত দিয়ে মোদি এ কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ঝাড়খন্ডে ক্ষমতাসীন জোটের নেতাদের কেলেঙ্কারি এখন এক শিল্পে পরিণত হয়েছে এবং দুর্নীতি ঝাড়খন্ডকে উইপোকার মতো গ্রাস করেছে।’ তিনি আরও বলেন, ‘ঝাড়খন্ডে তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে, যেখানে জনমুক্তি মোর্চার জোট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থন দেওয়ায় ব্যস্ত। এভাবে চলতে থাকলে ঝাড়খন্ডের আদিবাসী জনসংখ্যা কমে যাবে। এটি আদিবাসী সমাজ ও দেশের জন্য হুমকি।’
ঝাড়খন্ডে ২৩ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জিততে মরিয়া বিজেপি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মোদি-অমিত শাহের বিজেপি ঝাড়খন্ডে তথাকথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুকে হাতিয়ার হিসেবে নিয়েছে। সম্প্রতি অমিত শাহও বলেছেন, বাংলাদেশিরা ব্যাপক হারে ঝাড়খন্ডে অনুপ্রবেশ করছে এবং বিজেপি রাজ্য ক্ষমতায় এলে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।
মোদি বলেন, ভোটব্যাংক রাজনীতির জন্যই ঝাড়খন্ডে জনমুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ব্যবহার করছে। তাদের এখানে বসবাসের সুযোগ দিচ্ছে যা সামাজিক কাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং পরিস্থিতি গুরুতর করে তুলছে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি স্কুলে সরস্বতী বন্দনা করা বাধাগ্রস্ত হয়, তাহলে বুঝতে হবে হুমকির মাত্রা কতটা ভয়াবহ। উৎসবের সময় কারফিউ জারি হয়...দুর্গাপূজা ও অন্য প্রধান উৎসবগুলোও প্রভাবিত হচ্ছে।’ মোদি অভিযোগ করেন, কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পের জন্য পাঠানো হাজার হাজার কোটি টাকা ঝাড়খন্ডের জোট সরকারের দুর্নীতিগ্রস্ত নেতারা গিলে খাচ্ছে।

রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২৮ মিনিট আগে
ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের নির্বাসন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের একটি রায় সাময়িকভাবে স্থগিত করেছে। সেই রায়ে যথাযথ আইনি প্রক্রিয়া বা ‘ডিউ প্রসেস’ নিয়ে প্রশ্ন ওঠায় এ ধরনের নির্বাসন বন্ধ রাখা হয়েছিল।
১ ঘণ্টা আগে
ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১৩ ঘণ্টা আগে