
চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আর নেই বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। এ সময় পীযূষ আরও বলেন, লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘাতের পর যে মন্বন্তর তৈরি হয়েছিল তা এখন অতীত। সীমান্ত সমস্যা সমাধান হয়ে গেছে, তাই সম্পর্ক উন্নত করা এখন সময়ের দাবি।
এদিকে মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ভারতে নতুন বিতর্ক শুরু হয়েছে। কারণ বাস্তবে এখনো অরুণাচল প্রদেশ, লাদাখ ও কাশ্মীরের একাংশ নিয়ে চীন নিজেদের অধিকার দাবি করছে এবং সীমান্তে সেনা মোতায়েনও কমেনি। দিল্লি বলছে তারা আগ বাড়িয়ে সমস্যার সমাধান করেছে, কিন্তু বেইজিংয়ের অবস্থান অপরিবর্তিত।
২০২০ সালে লাদাখ সংঘাতের পর ভারত চীনের পণ্যের ওপর একাধিক নিষেধাজ্ঞা দেয়, আত্মনির্ভর ভারতের ঘোষণা হয় এবং অনেক চীনা পণ্য বন্দরে আটকে রাখা হয়। তখনই চীন বয়কটের স্লোগান ওঠে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক নীতির পর থেকে দ্রুত চিত্র পাল্টাতে থাকে, দুই দেশের সম্পর্ক উন্নত হতে শুরু করে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিয়ে নতুন এক বন্ধুত্ব অধ্যায়ের ইঙ্গিত দেন। তবে বেল্ট অ্যান্ড রোড করিডরকে সমর্থন না করার অবস্থান এবারও বজায় রেখেছে দিল্লি। গয়াল বলেন, তিক্ততা থাকলে সম্পর্ক বাড়ানো সম্ভব নয়, এখন সমস্যা নেই তাই সম্পর্ক উন্নয়নে বাধা নেই।
বিশ্লেষকেরা বলছেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে সরকারি অবস্থান এক হচ্ছে না। সীমান্তে সেনা অবস্থান বা সার্বভৌমত্ব নিয়ে চীনের অবস্থান অপরিবর্তিত থাকলেও দিল্লি কেন এখন নরম সুর নিচ্ছে, তা নিয়েই রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।
আরও খবর পড়ুন:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে