
ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সাধারণ সম্পাদক প্রতিবেশী পাকিস্তানকে ‘পিনপ্রিক’ বা ‘সূচের খোঁচার’ সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ, পাকিস্তান ভারতকে খোঁচাচ্ছে বলে বুঝিয়েছেন তিনি। আরএসএস–এর এই নেতা বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীকে বিশ্বাস করা যায় না। তবে একইসঙ্গে, তিনি বলেছেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সংলাপের দরজা বন্ধ করা উচিত হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার আরএসএসের সাধারণ সম্পাদক দত্তত্রেয়া হোসাবলে এই মন্তব্য করেন। আরএসএস নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি–বিজেপির আদর্শিক অভিভাবক সংগঠন। আরএসএসপ্রধান মোহন ভাগবতের পর হোসাবলে সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হোসাবলে বলেন, ‘পাকিস্তান যদি পুলওয়ামার মতো ঘটনা ঘটিয়ে সূচের খোঁচার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে পরিস্থিতি অনুযায়ী আমাদের যথাযথ জবাব দিতে হবে। কারণ, একটি দেশ ও জাতির নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষা করতে হয়। ক্ষমতায় থাকা সরকারের সেটি গুরুত্বের সঙ্গে দেখা এবং মোকাবিলা করা উচিত। কিন্তু একই সময়ে আমাদের দরজা বন্ধ করা উচিত নয়। সংলাপের জন্য সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন।’
হোসাবলে আরও বলেন, ‘এ কারণেই কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে, বাণিজ্য চলতে থাকে এবং ভিসা দেওয়া হয়। এগুলো বন্ধ করা উচিত নয়। কারণ সংলাপের জন্য সবসময় একটি জানালা খোলা থাকা দরকার।’
দুই দেশের অভিন্ন ইতিহাসের কথাও উল্লেখ করেন হোসাবলে। তাঁর মতে, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে পারে। কারণ, আমাদের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং একসময় আমরা একই দেশ ছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নাগরিক সমাজের যোগাযোগ শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করবে। এখন এ ধরনের উদ্যোগ আরও বেশি নেওয়া উচিত।’
হোসাবলে পাকিস্তানের ক্রীড়াবিদ, বিজ্ঞানী এবং নাগরিক সমাজের প্রতিও শান্তির জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর ভাষায়, পাকিস্তানের সেনাবাহিনীকে ‘বিশ্বাস করা যায় না।’ তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যার কয়েক দিন আগেই ভারত-পাকিস্তানের চার দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী ছিল। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ওই সংঘাত শুরু হয়েছিল।

থালাপতি বিজয় আপাতত নিরাপদ। তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে উতরে গেছে তাঁর মুখ্যমন্ত্রিত্ব এবং সরকার। আজ বুধবার বিজয়ের পক্ষে ভোট দেন ১৪৪ আইনপ্রণেতা। যদিও তাঁর দলের বিধায়কের সংখ্যা মাত্র ১০৭ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৫ মিনিট আগে
কাশ্মীরে মদ ইস্যু ঘিরে চলে বিতর্ক। ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পিতা ড. ফারুক আবদুল্লাহ বলেছেন, রাজস্ব আয় জড়িত থাকায় জম্মু–কাশ্মীরে পুরোপুরি মদ বিক্রি নিষিদ্ধ সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলো এবং কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। দেশটি মনে করছে, এই প্রকল্পে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা-স্বার্থের পরিপন্থী। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এমনটাই উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করতে বেইজিংয়ের সহায়তার প্রয়োজন নেই ওয়াশিংটনের। দীর্ঘ ৯ বছর পর বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় এ মন্তব্য করেন। সেখানে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হবে।
৫ ঘণ্টা আগে