পেনশনের টাকার জন্য মায়ের মরদেহ মমি বানালেন ছেলে। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলীয় টাইরল অঞ্চলে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৮৯ বছর বয়সী ওই নারী ডিমেনশিয়া রোগে আক্রান্ত ছিল। তিনি গত বছরের জুনের বার্ধক্যজনিত কারণে মারা যান।
এই নারীর ৬৬ বছর বয়সী ছেলে তার বাড়ির বেসমেন্টে মরদেহ ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখে যাতে দুর্গন্ধ না ছড়ায়।
অস্ট্রিয়া পুলিশের ধারণা, ওই নারীর ছেলে অবৈধভাবে পেনশনের ৪২ হাজার পাউন্ড গ্রহণ করেছেন।
এ নিয়ে অস্ট্রিয়া পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, একজন নতুন পোস্টম্যান ওই নারীর পেনশনের টাকা দেওয়ার সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান। তবে পোস্টম্যানকে নারীর সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ায় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ এ নিয়ে তদন্তে নামে।
অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফকে পুলিশ কর্মকর্তা হেলমুথ গফলার বলেন, মৃত ওই নারীর ছেলের কোনো আয়ের উপায় ছিল না। তাঁর মায়ের খবর প্রকাশ হলে পেনশনের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। এই ভেবে সেই ওই নারীর মরদেহ মমি করা হয়েছিল।
অভিযুক্ত ওই ছেলে জানিয়েছেন, মায়ের শেষকৃত্য এবং নিজেদের বাড়িটি যাতে না বিক্রি করতে হয় সে জন্য তিনি তাঁর মায়ের মরদেহের মমি বানিয়েছিলেন।
ওআরএফ-এর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ছেলে তাঁর ভাইকে জানিয়েছেন যে তাঁর মা হাসপাতালে আছেন এবং অবস্থা খারাপ দেখে তাঁর সঙ্গে দেখা করা যাবে না।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩৪ মিনিট আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২ ঘণ্টা আগে