কয়েক মাস সংঘাতের পর মারিউপোল শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে ছেড়ে দিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাঁদের শেষ শক্ত ঘাঁটি মারিউপোলের অবরুদ্ধ বন্দরে থাকা অবশিষ্ট সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে তাঁরা। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে আরও বলা হয়েছে, শহরের আজভস্তাল স্টিল কারখানায় থাকা ইউনিট কমান্ডারদের ‘তাদের সেনাদের জীবন বাঁচাতে’ নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা কয়েক শ ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করে ইউক্রেন।
দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানান, মারাত্মক আহত অর্ধশতাধিক সেনাকে রুশ নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২১১ সেনাকে মানবিক করিডর ব্যবহার করে আরেক রুশ নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল মারিউপোল শহর। ইউক্রেনের যেসব অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর সবচেয়ে বেশি সংঘাত হয়েছে, তার মধ্যে আজভ সাগরের তীরবর্তী এই শহর ছিল উল্লেখযোগ্য।
গত এপ্রিলেই মারিউপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়ে এসেছিল রুশ বাহিনী। একমাত্র শহরটির প্রান্তে অবস্থিত আজভস্তাল স্টিল কারখানা বাদে। সাবেক সোভিয়েত আমলে প্রতিষ্ঠিত বৃহৎ এই কারখানা ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। শেষ পর্যন্ত মারিউপোলে ‘অভিযান’ সমাপ্ত ঘোষণা করল ইউক্রেনীয় বাহিনী।
মারিউপোল সম্পর্কিত পড়ুন:

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
৮ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৫ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৬ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে