ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে অবরুদ্ধ হয়ে থাকা আরও পাঁচ শতাধিক বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, অবরুদ্ধ ইস্পাত কারখানা আজভস্টালে আটকে পড়া বেশ কয়েকজন বেসামরিক লোকসহ শহর মারিউপোল থেকে আরও পাঁচ শতাধিক বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘের সহায়তায় এই কার্যক্রম চালানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান কর্মকর্তা আন্দ্রে ইয়ারমাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টিকে ‘একটি জটিল অভিযান’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘ইউক্রেন তার বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীকে রক্ষা করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।’ এ সময় তিনি সাহায্যের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছিলেন, আজভস্টাল থেকে আটকে পড়া জনগণকে উদ্ধারের পরবর্তী ধাপ চলছে।
এদিকে, মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক বলেছেন, ‘শুক্রবার মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার যে কর্মতৎপরতা চলবে, তার মূল লক্ষ্য থাকবে আজভস্টাল স্টিল কারাখানায় আটকে পড়াদের ওপর।’
বার্তা সংস্থা এএফপিকে ভেরেশ্চুক বলেছেন, ‘আজ আমরা আজভস্টালের দিকেই মনোনিবেশ করব। কার্যক্রম শুরু হচ্ছে। আমরা এর সফলতার জন্য প্রার্থনা করছি।’
এর আগে গত বৃহস্পতিবার ভেরেশ্চুক জানিয়েছিলেন, মারিউপোল থেকে জাপোরিঝিয়ায় আটকে থাকা নাগরিকদের সরিয়ে নেওয়া হবে।

যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
২ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
২ ঘণ্টা আগে
ছাত্র আন্দোলনের কর্মী উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় গতকাল বুধবার বিচারপতি প্রতিভা এম. সিং ও বিচারপতি দীনেশ ভাটের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই দুই ছাত্র নেতা ৬ বছরে ধরে বিনা বিচারে বন্দী।
৩ ঘণ্টা আগে
ইরাক থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল বা আইএস) বিরোধী মিশনে থাকা সর্বশেষ মার্কিন সেনাদেরও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১২ বছরের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
৪ ঘণ্টা আগে