রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনে কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রুশ সেনাবাহিনীর বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, বন্দরনগরী ওডেসার বাইরের পোডিলস্ক শহরে সেনাবাহিনীর একটি ইউনিটে রাশিয়ার বোমা হামলায় সাতজন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন।
মারিউপোল শহরে বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ।
ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।
এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাঁদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছে।

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলা চিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১৪ মিনিট আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
জাপানে পারিবারিক ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী তরুণ জেমস ওয়েস্টন হিগিনবোথাম। গত ২৯ মে জাপানের কিয়োটো শহরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে...
২ ঘণ্টা আগে