ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত ভূখণ্ডে রুশ সেনা প্রবেশের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন, কিন্তু অপর পক্ষ থেকে কোনো জবাব আসেনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল গভীর রাতে এক ভাষণে জেলেনস্কি বলেছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। তিনি বলেন, আমি রুশ প্রেসিডেন্টকে টেলিফোন কল করেছি, কিন্তু কোনো উত্তর আসেনি। এ সময় তিনি বলেন, ‘রাশিয়া যুদ্ধ শুরু করলে আমরাও আত্মরক্ষা করব।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সীমান্তে রাশিয়ার প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধ বাহন রয়েছে। আমি যুদ্ধ এড়ানোর জন্য বরাবরই অনুরোধ করে আসছি, কিন্তু তারা আমার অনুরোধে কর্ণপাত না করে ক্রমাগত ইউক্রেন সম্পর্কে মিথ্যা বলে যাচ্ছে।’
ইউক্রেনর এই নেতা বলেন, রাশিয়ার আক্রমণের জবাব দিতে তাঁর দেশ প্রস্তুত আছে, ‘তারা যদি আক্রমণ করে বসে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জীবন ও আমাদের শিশুদের জীবন রক্ষার জন্য যা করা দরকার তাই করব।’
পুতিনের উদ্দেশে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আপনি আক্রমণ করার সময় আমাদের মুখ দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।’

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১২ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১৩ ঘণ্টা আগে