রাশিয়ার ৫০ জন সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে ৫০ জন সেনাকে হত্যা করা করা হয়েছে।
ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক টুইট বার্তায় বলেন, শচস্ত্য নিয়ন্ত্রণে আছে। ৫০ জন রুশ দখলদার নিহত হয়েছে। ক্রামতোর্স্ক জেলায় আরেকটি রাশিয়ান বিমান ধ্বংস হয়েছে। এটি ছিল ষষ্ঠ।
ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।
এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাঁদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছে।

নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
১৩ মিনিট আগে
ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে...
২৯ মিনিট আগে
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
১০ ঘণ্টা আগে