ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এই হামলার মাধ্যমে রাশিয়া শুধু ইউক্রেন নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই শুরু করল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে নিয়ে রাশিয়া ও পশ্চিমের শক্তিদের মাঝে চলমান অচলাবস্থার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা জোট ন্যাটো। রাশিয়া চায়, ইউক্রেন ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না হোক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেন পশ্চিমাদের হাতের পুতুল। ইউক্রেনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবেও মানতে নারাজ পুতিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) প্রতিষ্ঠিত হয়। ওই সময় এই জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (ইউএসএসআর) আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা বৃহত্তর রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে ন্যাটোকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।
ইউক্রেন ধারাবাহিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহের কথা জানিয়েছে। এমনকি, এই আগ্রহের কথা তাদের সংবিধানেও উল্লেখ করা হয়েছে।
জোটে যোগ দিলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন হবে। ন্যাটোর প্রতিষ্ঠা চুক্তি অনুযায়ী, যেকোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণকে সব মিত্রের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে, যার ফলে একে ওপরকে সুরক্ষিত রাখতে সদস্য রাষ্ট্ররা দায়বদ্ধ।
সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন। এর জন্য রাশিয়ার সংস্কৃতির সঙ্গে ইউক্রেনের মিল রয়েছে। ২০১৪ সালেও ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় ইউক্রেনের রাশিয়ানপন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর পুতিন হামলা চালায়। ওই হামলার সময় ইউক্রেনের অংশ ক্রিমিয়া দখল করে রাশিয়া। এবারও ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণ করেছেন পুতিন।

জাপানে পারিবারিক ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী তরুণ জেমস ওয়েস্টন হিগিনবোথাম। গত ২৯ মে জাপানের কিয়োটো শহরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে...
১ ঘণ্টা আগে
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের লক্ষ্যে ৭০ বিলিয়ন ডলারের একটি বিশাল তহবিল অনুমোদন করেছে। দীর্ঘ সময় ধরে একাধিক সংশোধনীর ওপর ভোটাভুটি এবং প্রেসিডেন্টের অন্যান্য বিতর্কিত নীতি নিয়ে...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক চীনের হয়ে অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন। ৫০ বছর বয়সী থমাস ওয়েইর পকেন (দ্বিতীয়) দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চীনে বসবাস করেছেন এবং কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে