
এবার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করেছে জি-৭ ও অস্ট্রেলিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭ ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই মূল্য নির্ধারণ করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, জি-৭ ও অস্ট্রেলিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সমুদ্রজাত তেলের জন্য নির্ধারিত এই নতুন দাম আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। দেশগুলো আরও জানিয়েছে, তাঁরা অনুমান করছে যে রাশিয়ার জ্বালানি তেলের মূল্যের এই সংশোধনের ফলে পরিবর্তনের আগে পুরোনো দামে শেষ হওয়া লেনদেনগুলো অন্তর্ভুক্ত থাকবে না।
এই জোটের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মূল্যহ্রাস কার্যকর করতে এই জোট ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেবে।’ তবে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। ইইউ প্রতি ব্যারেলের বিপরীতে রাশিয়াকে ৬০ ডলার করে পরিশোধ করবে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার সমুদ্রজাত অপরিশোধিত জ্বালানি তেল কম দামে কেনার মূল প্রস্তাব দিয়েছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭। জোটের প্রস্তাব ছিল, সামগ্রিকভাবে বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারমূল্য ৫ শতাংশ কমিয়ে আনতে রাশিয়ার সমুদ্রজাত তেল প্রতি ব্যারেল ৬৫ থেকে ৭০ ডলারে কিনুক ইউরোপীয় ইউনিয়ন।
তবে জি-৭-এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে পোল্যান্ড। দেশটিকে সমর্থন দেয় লিথুয়ানিয়া ও এস্তোনিয়া। দেশ তিনটির অভিযোগ ছিল—প্রস্তাবিত দামে কিনলে ইউক্রেন যুদ্ধের ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ নিশ্চিত করতে পারবে রাশিয়া।

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
১০ মিনিট আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৪ ঘণ্টা আগে