
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং তাঁকে ‘এফ বর্গীয়’ গালি দেন।
এক্সসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ৩৮ বছর বয়সী আন্দার্স ভিস্তিসেন ইউরোপীয় পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন। আলোচনার বিষয় ছিল গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং ট্রাম্পের ওই আর্কটিক ভূখণ্ড অধিগ্রহণের চাপ। বক্তব্যের একপর্যায়ে তিনি তীব্র ভাষায় ট্রাম্পকে আক্রমণ করেন।
ভিস্তিসেন বলেন, ‘প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, খুব মনোযোগ দিয়ে শুনুন। গ্রিনল্যান্ড ৮০০ বছর ধরে ডেনিশ রাজ্যের অংশ। এটি একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত দেশ। এটি বিক্রির জন্য নয়।’ এরপর তিনি যোগ করেন, ‘আমি এমন ভাষায় বলছি, যা হয়তো আপনি বুঝবেন—মিস্টার প্রেসিডেন্ট, ফাক অফ।’ সাধারণত ইংরেজি এই শব্দবন্ধটি কোনো ব্যক্তি শক্ত ভাষায় প্রত্যাখ্যান করা চলে যেতে বলার জন্য ব্যবহার করা হয়।
এরপর ভিস্তিসেন ডেনিশ ভাষায় বক্তব্য চালিয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে থামিয়ে দেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলায়ে স্তেফানুতা। তিনি ভিস্তিসেনের ভাষার কড়া সমালোচনা করেন এবং শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিত দেন।
স্তেফানুতা বলেন, ‘আমি দুঃখিত, প্রিয় সহকর্মী। এটি আমাদের নিয়মের পরিপন্থী।’ তিনি আরও বলেন, ‘এই চেম্বারে গালাগালি ও অনুপযুক্ত ভাষা ব্যবহারের বিষয়ে আমাদের স্পষ্ট নিয়ম আছে। আপনাকে থামাতে হচ্ছে বলে আমি দুঃখিত। রাজনৈতিক অনুভূতি যতই তীব্র হোক না কেন, এটি গ্রহণযোগ্য নয়।’ এই সতর্কবার্তার পর ভিস্তিসেন তাঁর বাকি বক্তব্য ডেনিশ ভাষায় শেষ করেন।
এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে যাওয়ার ঠিক এক দিন আগে ইউরোপীয়দের নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ করেছেন। সেখানে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি নিজেকে কেন্দ্র করে এক ধরনের অন্ধকার, আত্মনির্মিত নাটকের মূল চরিত্র হয়ে ওঠেন। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আর্কটিক ভূখণ্ড অধিগ্রহণের বিষয়ে প্রকাশ্য চাপ আরও বাড়িয়েছেন।
ট্রাম্পের দাবি, খনিজসম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্কটিক বরফ গলে যাওয়ার ফলে নতুন সমুদ্রপথ খুলছে এবং এই অঞ্চলে রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা বাড়ছে। চাপ বাড়াতে ট্রাম্প ডেনমার্কের পক্ষে অবস্থান নেওয়ায় আটটি ইউরোপীয় দেশের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইউরোপও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
২৭ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের আহ্বান জানানোর পর চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে
২ ঘণ্টা আগে