ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সরাসরি সশস্ত্র আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মাদুরোকে অপহরণ করে দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ।
মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে, প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডিকে জোরপূর্বক দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এ পরিস্থিতির স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছি।’ রাশিয়া মনে করে, আদর্শিক শত্রুতা থেকে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে, যার কোনো বাস্তবসম্মত ভিত্তি নেই।
এ ছাড়া ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হওয়ায় মস্কো এ সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বানকে সমর্থন জানিয়েছে।
তবে রাশিয়ার উচ্চকণ্ঠ প্রতিবাদের বিপরীতে ভেনেজুয়েলার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার ও ঋণদাতা দেশ চীন এখন পর্যন্ত বিস্ময়করভাবে নীরব রয়েছে।
চীন ভেনেজুয়েলার তেলের অন্যতম প্রধান ক্রেতা। বিশ্লষকদের মতে, বেইজিং সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে নিজেদের বিনিয়োগ ঝুঁকিতে ফেলতে চায় না।
ভেনেজুয়েলান বিশ্লেষক কার্লোস পিনার মতে, চীন সম্ভবত পর্দার আড়ালে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা সরাসরি সামরিক ভাষা ব্যবহারের বদলে কূটনৈতিক উপায়ে সমাধান খুঁজতে আগ্রহী হতে পারে। তবে মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব বেইজিংয়ের বিশাল অঙ্কের ঋণের গ্যারান্টি দেবে কি না, তা নিয়ে চীনের ভেতরে গভীর উদ্বেগ রয়েছে।
মাদুরোর আটকের খবরে আরও কিছু দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রতিরোধের’ আহ্বান জানিয়েছেন। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমরা শত্রুর কাছে নতিস্বীকার করব না।’ তিনি এ ঘটনাকে মার্কিন ‘গুন্ডামি’ বলে অভিহিত করেছেন।
কলাম্বিয়া ও চিলি—ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর লাতিন আমেরিকার দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, ‘আমরা শক্তির ব্যবহার এবং এই সামরিক অভিযানের তীব্র নিন্দা জানাই।’
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, ‘একতরফা সামরিক অভিযান পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এবং বেসামরিক জনগণের ঝুঁকি বাড়াবে।’
ইউরোপীয় ইউনিয়ন—ইইউ প্রতিনিধি কাজা ক্যালাস সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইইউ।
ব্রিটেন—ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ এ পদক্ষেপকে ‘অপ্রথাগত’ বললেও মনে করছেন, এটি রাশিয়া ও চীনকে একটি কড়া বার্তা দেবে।
বেলারুশ—ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে মাদুরো সরকারের প্রতি সমর্থন ঘোষণা করেছে বেলারুশ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও যুক্তরাষ্ট্রের হামলাকে ‘সন্ত্রাসী আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে জার্মানির কনজারভেটিভ খ্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সংসদ সদস্য রডেরিখ কিজেভেটার বলেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের পর গড়ে ওঠা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে পরিত্যাগ করছে।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও চ্যাথাম হাউসের মার্ট ওয়েলার বলেন, ‘জাতিসংঘের অনুমোদন বা আত্মরক্ষার পরিস্থিতি ছাড়া বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।’ তাঁর মতে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কোনো আইনি ভিত্তি নেই।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
১ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৫ ঘণ্টা আগে