
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে হাজার হাজার মানুষ হত্যার প্রমাণ লুকাচ্ছে রাশিয়া। গতকাল বুধবার এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তুরষ্কের হ্যাবার্টর্ক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেন আমরা মানবিক সহায়তা নিয়ে মারিউপোলে যেতে পারছি না, তার কারণ হলো ভয়। সেখানে কী ঘটছে তা বিশ্ব দেখতে পাবে। আমি মনে করি, শহরটি একটি ট্র্যাজেডি। সেটি নরক। আমি জানি যে দশজন নয়, হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে।
রাশিয়া হত্যার প্রমাণ লুকাতে পারবে না জানিয়ে জেলেনস্কি বলেন, যেসব ইউক্রেনীয় মারা গেছে এবং যারা আহত হয়েছে, তাদের তথ্য লুকাতে পারবে না। এই সংখ্যা হাজার হাজার, এটা লুকানো অসম্ভব।
জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইতিমধ্যে কিয়েভের বাইরে বুচা ও আশপাশের বেশ কয়েকটি শহরে সংঘটিত অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছে।
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেন, যেভাবেই হোক এটি হতে হবে। আমি মনে করি এটি ছাড়া এই যুদ্ধ বন্ধ করা কঠিন।
তবে মস্কোর সঙ্গে আলোচনায় আসা কঠিন ছিল জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা বুঝতে পারি যে আমরা কার সঙ্গে কাজ করছি।’

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেওয়া এক সাক্ষ্যে তিন নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন এসব সম্পর্কের তথ্য ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারেন বল
৩ ঘণ্টা আগে