চীনের হুবেই প্রদেশের উহান শহরের একজন হিসাবরক্ষকই প্রথম করোনায় আক্রান্ত হয়েছিল বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এই দাবি উড়িয়ে দিল সাম্প্রতিক এক গবেষণা। ওই গবেষণায় বলা হয়েছে, উহানের সামুদ্রিক খাবার বিক্রেতা এক নারী প্রথমে করোনায় আক্রান্ত হন। ওই নারী বিক্রেতা হুনানের সামুদ্রিক খাবারের বাজারে ব্যবসা করতেন। এই বাজার থেকেই করোনা ছড়িয়েছে বলে দাবি করেছিলেন বিশেষজ্ঞরা।
গবেষণাটি করেছে ইউনিভার্সিটি অব অ্যারিজোনার শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ মাইকেল ওরোবে। গবেষণাটি বিশ্বখ্যাত সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বরে উহানে রহস্যময় ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর এর বেশির ভাগই ছিল হুনানের সামুদ্রিক খাবার বাজারের সঙ্গে সংশ্লিষ্ট। ওই বছরের ৩০ ডিসেম্বর চীনের সরকারি কর্মকর্তারা হাসপাতালগুলোকে এমন রোগী শনাক্ত হলে তাদের জানানোর নির্দেশ দেন। প্রথমে ধারণা করা হচ্ছিল এই ভাইরাসটি হয়তো ২০০২ সালে চীনজুড়ে ছড়িয়ে পড়া সার্সের মতোই হবে। ভাইরাসে আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় উহান পুলিশ ২০২০ সালের জানুয়ারিতে হুনান বাজারটি বন্ধ করে দেয়।
২০২০ সালের ১১ জানুয়ারি উহান কর্তৃপক্ষ জানায়, ৮ ডিসেম্বর করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও উহান পরিদর্শন করেন। তাঁরা স্থানীয় চিকিৎসকদের জিজ্ঞেস করেন, কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর জবাবে চীনা চিকিৎসকেরা জানান, ৮ ডিসেম্বরে প্রথম করোনা রোগী পাওয়া যায়। তবে এখানে সেই সব চিকিৎসকেরও সাক্ষাৎকার নেওয়া হয়, যারা চেনের চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে পরে বলে দেওয়া হয়, করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তির নাম চেন।
গবেষক মাইকেল ওরোবে বলেন, চেন প্রথম করোনা রোগী নয়। কারণ, তাঁর করোনার উপসর্গ শুরু হয় ১৬ ডিসেম্বর। ২০২০ সালের মার্চে একটি সাক্ষাৎকারে প্রথম করোনা রোগী হিসেবে চিহ্নিত হওয়া চেনও বলেন, ১৬ ডিসেম্বর থেকেই তাঁর জ্বর ছিল।
গবেষক মাইকেল ওরোবে বলেন, করোনার প্রথম দিককার বেশির ভাগ রোগী হুনান বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। বিশেষ করে পশ্চিম অংশে যেখানে কুকুরকে খাঁচায় বন্দী করে রাখা হয়, সেই জায়গাগুলো প্রমাণ করে জীবন্ত প্রাণী মহামারির উৎস।
ওরোবের মতে, হুনান বাজারের কোভিড-১৯ সংশ্লিষ্ট জিনগত তথ্য আরও যাচাই করার মাধ্যমে ভবিষ্যতের মহামারি ঠেকানো যেতে পারে।

রাশিয়ার ইরকুৎস্কে সন্দেহভাজন প্লেগ সংক্রমণে এক তরুণ বিজ্ঞানীর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রাণঘাতী ব্যাকটেরিয়া থাকা একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার পর সংক্রমিত হয়ে মারা যান ২৮ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা।
৩২ মিনিট আগে
দীর্ঘায়ুর রহস্য খুঁজতে গিয়ে ইতালির সার্ডিনিয়া দ্বীপের একটি ছোট পাহাড়ি গ্রাম নতুন করে গবেষকদের দৃষ্টি কেড়েছে। গ্রামটির নাম বোলতানা। গবেষকদের মতে, এখানকার নারীদের শতবর্ষ পর্যন্ত বেঁচে থাকার হার এতটাই বেশি যে, এটিকে বিশ্বের নতুন ‘ব্লু জোন’ (দীর্ঘায়ু মানুষের ঘনত্ব বেশি এমন অঞ্চল) হিসেবে বিবেচনা করা...
১ ঘণ্টা আগে
একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাওর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
৫ ঘণ্টা আগে