Ajker Patrika

ইন্দোনেশিয়ার খরা সংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

আজকের পত্রিকা ডেস্ক­
ইন্দোনেশিয়ার খরা সংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প
ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার ঝুঁকিতে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানি সংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রিক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারেল।

গতকাল শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিসিটিভি ও সিএমজির খবরে জানা যায়, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের রোটে এনদাও এবং পশ্চিম সুম্বা রিজেন্সিতে দুটি নতুন গভীর নলকূপ খননের কাজ চলছে। ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় এই প্রদেশটি সাম্প্রতিক সময়ে মারাত্মক সুপেয় পানির সংকটে ভোগা এলাকাগুলোর একটি।

স্থানীয় সরকার ও স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চীনা কনস্যুলেট এই উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এ বছরও অব্যাহত রয়েছে, যার মূল লক্ষ্য পানির চাহিদা পূরণ করা।

চীনা কনস্যুলেট জানায়, রোটে এনদাও অঞ্চলে নির্মিত নলকূপটি থেকে ইতিমধ্যে পানি সরবরাহ সম্ভব হচ্ছে। প্রতিটি নির্মাণাধীন নলকূপের কাজ শেষ হলে আশপাশের হাজার হাজার বাসিন্দা সুপেয় পানির সুবিধা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত