ঢাকা: করোনাভাইরাস মানুষের সৃষ্টি নাকি প্রাকৃতিকভাবেই এসেছে? এই দুই মতে বিভক্ত এখন পুরো পৃথিবী। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়– করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ল্যাবের তিন বিজ্ঞানী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন! তাই ধারণা করা হচ্ছে– চীনের উহান ল্যাব থেকেই করোনার প্রথম সংক্রমণ শুরু হয়েছে।
এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে– ২০১৯ সালের সেপ্টেম্বরেই সু নামে আরেক জন করোনার উপসর্গ নিয়ে উহানের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দাবি করা হচ্ছে, তিনিই হচ্ছেন করোনায় আক্রান্ত প্রথম রোগী। চীনা মেডিকেল জার্নাল ‘হেলথ টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে উহান ইউনিভার্সিটির বায়োস্ট্যাটিস্টিক্স–এর অধ্যাপক ইয়ু চুয়াংহুয়া এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডেইলি মেইল। চুয়াংহুয়া জানিয়েছেন, রহস্যময় উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সেই রোগী শেষ পর্যন্ত হাসপাতালেই মারা গিয়েছিলেন।
ডেইলি মেইল জানায়, উহানের রঙ্গিউন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সু নামের সেই পেশেন্ট। কিন্তু তাঁকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। হাসপাতালের রেকর্ড থেকে জানা যায়– বাদুড় নিয়ে গবেষণা করা উহানের একটি ল্যাবরেটরির খুব কাছেই ঝুদাওকুয়ান স্ট্রিটে বসবাস করতেন সেই নারী। একটি উচ্চ গতি সম্পন্ন রেল লাইনের পাশেই ছিল তার বাড়ি।
প্রতিবেদনে বলা হয়– অধ্যাপক চুয়াংহুয়া সাক্ষাৎকার প্রদানের দুই দিনের মধ্যেই সাংবাদিকদের ডেকে দাবি করেন, তারিখগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আরও বলেন, ৮ ডিসেম্বরের আগের সন্দেহভাজন রোগীদের সব রেকর্ড আবারও নতুন করে পর্যালোচনা করা উচিত।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রথমবারের মত উহানে একটি ভাইরাস সংক্রমণের বিষয়ে অবহিত করেছিল। চীনা কর্তৃপক্ষের নথি অনুযায়ী– উহান শহরে ২০১৯ সালের ৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ওই ভাইরাসটিতে আক্রান্ত ৪১ জন রোগীকে শনাক্ত করা হয়েছিল। তবে, ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ২০১৯ সালের নভেম্বরে উহান ল্যাবের তিন গবেষক হাসপাতালে ভর্তি হওয়ার কথা মার্কিন গোয়েন্দাদের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিআইএ–সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোকে ৯০ দিনের মধ্যে করোনার প্রকৃত উৎস সম্পর্কে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার ইরকুৎস্কে সন্দেহভাজন প্লেগ সংক্রমণে এক তরুণ বিজ্ঞানীর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রাণঘাতী ব্যাকটেরিয়া থাকা একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার পর সংক্রমিত হয়ে মারা যান ২৮ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা।
৩২ মিনিট আগে
দীর্ঘায়ুর রহস্য খুঁজতে গিয়ে ইতালির সার্ডিনিয়া দ্বীপের একটি ছোট পাহাড়ি গ্রাম নতুন করে গবেষকদের দৃষ্টি কেড়েছে। গ্রামটির নাম বোলতানা। গবেষকদের মতে, এখানকার নারীদের শতবর্ষ পর্যন্ত বেঁচে থাকার হার এতটাই বেশি যে, এটিকে বিশ্বের নতুন ‘ব্লু জোন’ (দীর্ঘায়ু মানুষের ঘনত্ব বেশি এমন অঞ্চল) হিসেবে বিবেচনা করা...
১ ঘণ্টা আগে
একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাওর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
৫ ঘণ্টা আগে