বিমানবন্দরে লাগেজ হারানো খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এমনকি বিশ্বের নামী বিমানবন্দরগুলোতে টুকটাক এ ঘটনা ঘটে। এখন যদি শোনেন কোনো বিমানবন্দর থেকে গত ৩০ বছরে একটি লাগেজও খোয়া যায়নি, অবাক হবেন নিশ্চয়ই। কিন্তু এমনটাই দাবি জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (কেআইএক্স)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপনের সপ্তম ব্যস্ততম এই বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৯৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে যাত্রীদের একটি ব্যাগও হারায়নি তারা। প্রতিবছর গড়ে ২-৩ কোটি মানুষ যাতায়াত করে এই বিমানবন্দর দিয়ে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
উড়োজাহাজের যাত্রীরা স্বাভাবিকভাবেই তাঁদের সঙ্গে লাগেজও নিরাপদে গন্তব্যে পৌঁছাবার খবরে খুশি হওয়ার কথা। তবে কিছু মানুষ এই অর্জনকে বিশাল কিছু মনে করছেন না, তাঁরা বিমানবন্দরের কর্মী।
‘আমাদের এমন মনে হয় না যে বিশেষ কিছু করেছি।’ কানসাইয়ের জনসংযোগ কর্মকর্তা কেনজি তাকানিশি বলেন সিএনএনকে।
যুক্তরাজ্যভিত্তিক বিমান পরিবহনের র্যাঙ্কিং ও রেটিং ওয়েবসাইট স্কাইট্র্যাক্স এপ্রিলে কানসাইকে ব্যাগেজ ডেলিভারির দিক থেকে বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি দিয়েছে।
এখানে জানিয়ে রাখা ভালো, বিমানবন্দরটির দেওয়া তথ্য অনুসারে, লাগেজের দায়িত্বে থাকা তাদের কর্মী এবং গ্রাউন্ড স্টাফরা কখনো একটি ব্যাগ হারাননি। কিন্তু কেউ যদি কেএলএক্সে যাওয়ার পথে বা সেখান থেকে ফেরার পথে কিছু হারান, সেটা নির্দিষ্ট কোনো এয়ারলাইনের দোষ হতে পারে, বিমানবন্দরের নয়।
‘আমরা স্বাভাবিকভাবে আমাদের কাজ করে যাই। দৈনিক হিসাবে আমাদের কাজ করি এবং এর জন্য পরিচিতি আছে আমাদের। পুরস্কার পেয়ে আমরা অবশ্যই খুশি। আমি মনে করি আমাদের কর্মীরা, বিশেষ করে যাঁরা মাটিতে কাজ করছেন, তাঁরা আরও সন্তুষ্ট বোধ করবেন।’ বলেন কেনজি তাকানিশি।
ওসাকা উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে গড়ে ওঠা কানসাই বিমানবন্দর ওসাকা, কিয়োটো এবং কোবে এলাকার যাত্রীদের সেবা দিচ্ছে। ২০২৪ সালে কানসাই সবকিছু মিলিয়ে বিশ্বের ১৮তম সেরা বিমানবন্দর নির্বাচিত হয়। তালিকায় কানসাইয়ের আগে আছে জাপানের দুটি বিমানবন্দর। নারিতা (পঞ্চম) ও হানেদা (চতুর্থ)।
বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচনের সময় যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়, তার মধ্যে একটি সময়মতো লাগেজ পৌঁছানো। খাবার ও পানীয়ের অবস্থা, সময়মতো আগমন ও প্রস্থানের হার এবং পরিচ্ছন্নতাকেও এ ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়।
এখন কানসাই ওসাকায় অনুষ্ঠিতব্য এক্সপো ২০২৫ (আগে ওয়ার্ল্ড’স ফেয়ার)-এ অংশ নেওয়ার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৪ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৫ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৫ ঘণ্টা আগে