
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে ৪ বছর। এই সময়ের মধ্যে বিদ্রোহীদের হাতে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তাবাহিনীর ১৩টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ১৭ কোটি মার্কিন ডলার। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারের ১৩টি সামরিক বিমান ভূপাতিত হয়েছে। এসব বিমানের আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি মার্কিন ডলার। দেশটির বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনীগুলো এসব বিমান ভূপাতিত করার দাবি করেছে।
কাচিন ইন্ডিপেনডেন্ট আর্মি (কেআইএ) ও তাদের মিত্ররা কাচিন রাজ্য ও উত্তর শান রাজ্যে মোট পাঁচটি বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি রুশ-নির্মিত হেলিকপ্টারও রয়েছে। ২০২১ সালের ৩ মে মামৌক টাউনশিপের কনে লাও গ্রামে সংঘর্ষের সময় কেআইএ এমআই-৩৫ হেলিকপ্টার গুলি করে নামায়। ওই হেলিকপ্টারের মূল্য প্রায় ৩৬ মিলিয়ন ডলার।
২০২৪ সালের ৩ জানুয়ারি মিচিনার সামরিক ঘাঁটি থেকে ওয়াইনমাও টাউনশিপের ফ্রন্টলাইনে যাওয়ার পথে আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার ভূপাতিত করে কেআইএ। এতে পাইলট, কো-পাইলটসহ মোট ছয়জন নিহত হয়।
পরে, ২০২৫ সালের ২০ মে কাচিনের ভামো শহরে জান্তা বাহিনীর ২১ তম সামরিক সদর দপ্তরে রসদ ও সেনা পাঠাতে তিনটি হেলিকপ্টার পাঠায় জান্তা। কেআইএ ও মিত্ররা ড্রোন হামলা চালিয়ে একটি হেলিকপ্টার ভূপাতিত করে, অপরটি জরুরি অবতরণ করে এবং তৃতীয়টি ফিরে যায়। পরদিন ড্রোন হামলায় শ্বেগু শহরে জরুরি অবতরণ করা আরেকটি হেলিকপ্টার ধ্বংস করা হয়।
এ ছাড়া, ২০২৪ সালের ১৬ জানুয়ারি উত্তর শান রাজ্যের কুৎকাই টাউনশিপে চীনা তৈরি একটি এফটিসি-২০০০জি যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করে কেআইএ। এতে পাইলট নিহত হয়।
কারেনি রেজিস্ট্যান্স আর্মিও কয়েকটি বিমান ভূপাতিত করেছে। ২০২৩ সালের ৩০ জুন ও ১১ নভেম্বর তারা দুটি কে-৮ ডব্লিউ যুদ্ধবিমান ভূপাতিত করে। এ ছাড়া, ২০২৪ সালের ৬ মে তারা একটি হেলিকপ্টার গুলি করে নামায়। সর্বশেষ, ২০২৫ সালের ১ জুলাই কারেন রাজ্যের হপসাউং শহরে আরেকটি এফটিসি-২০০০জি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে তারা।
সাগাইন অঞ্চলেও দুইটি বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি হোমালিনে একটি পরিবহন হেলিকপ্টার এবং ২০২৫ সালের ১০ জুন পালের কান দাউক পুলিশ স্টেশনের কাছে একটি এফ-৭ যুদ্ধবিমান গুলি করে নামানোর কথা জানায় প্রতিরোধ বাহিনী।
অন্যদিকে, কারেন রাজ্যের থিংগ্যান নাইনাং শহরে ২০২৫ সালের ২৯ জানুয়ারি ইউরোকপ্টার ভূপাতিত করে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও তাদের মিত্ররা। এতে ৪৪ তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের নতুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউংসহ সবাই নিহত হয়।
চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপে আরাকান আর্মি ২০২৩ সালের শেষের দিকে জান্তার একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করে। ২০২৪ সালের ১৩ জানুয়ারি তারা জান্তার কৌশলগত ঘাঁটি দখলের পর বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজ পায়।
এ দিকে, মিয়ানমারের জান্তা সরকারের বিমানবাহিনীর বিদ্রোহী সদস্যদের বরাতে জানা গেছে, ইয়াঙ্গুন, বাগো, সাগাইন, রাখাইন ও কাচিন রাজ্যে আরও সাতটি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনার অনেকগুলো নিরপেক্ষভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে। অন্যদিকে, যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে গত কয়েক বছরে আরও অন্তত ১০টি বিমান হারিয়েছে জান্তা সরকার।
আরও খবর পড়ুন:

তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগেও মৃতের সংখ্যা ৩৫৯ বলে জানানো হয়েছিল।
৩ ঘণ্টা আগে
বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক কমান্ডার এবং ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত যুদ্ধাপরাধী র্যাটকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় বসনিয়ায় সংঘটিত জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে নতুন কোনো দেশ যোগ দিতে চাইলে জোটের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
৪ ঘণ্টা আগে
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে পাঁচ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৭৮ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় নিহত হয়েছিলেন ব্রিটিশ যাত্রী জিওফ কিচেন। তাঁর স্ত্রী প্রথমবারের মতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একই ঘটনায় আহত কয়েকজন ব্রিটিশ যাত্রীকে সঙ্গে নিয়ে...
৪ ঘণ্টা আগে