Ajker Patrika

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে যেসব এয়ারলাইনস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৫৪
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে যেসব এয়ারলাইনস
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নেওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নিরাপত্তার খাতিরে বিশ্বের বড় বড় এয়ারলাইনস এই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট বাতিল করেছে এবং সংঘাতপূর্ণ আকাশপথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে।

আজ শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যেসব এয়ারলাইনস কার্যক্রম স্থগিত বা পরিবর্তন করেছে, তাদের তালিকা নিচে তুলে ধরা হলো—

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইউএস-বাংলা জেদ্দা, রিয়াদ, আবুধাবি, শারজাহ, দুবাই, মাস্কট ও দোহায় ফ্লাইট স্থগিত করেছে। এ ছাড়া বিমানও মধ্যপ্রাচ্যের রুটগুলোতে সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় ইরানের হামলার খবরের পর আকাশপথে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লুফথানসা: জার্মানির এই শীর্ষস্থানীয় এয়ারলাইনসটি আগামী ৭ মার্চ পর্যন্ত ইসরায়েলের তেল আবিব, লেবাননের বৈরুত ও ওমানে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। এ ছাড়া আজ ও আগামীকাল রোববার দুবাইগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনসটি জানিয়েছে, ৭ মার্চ পর্যন্ত তারা ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক ও ইরানের আকাশপথ ব্যবহার করবে না।

টার্কিশ এয়ারলাইনস: তুরস্কের এই বিমান সংস্থাটি আজ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া আগামী ২ মার্চ পর্যন্ত লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে কোনো ফ্লাইট পরিচালনা করবে না তারা।

কাতার এয়ারওয়েজ: কাতারের আকাশপথ বন্ধ করে দেওয়ায় দোহাগামী এবং দোহা থেকে বহির্গামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ।

এয়ার ফ্রান্স: ফরাসি এই এয়ারলাইনস আজ তেল আবিব ও বৈরুতে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

জাপান এয়ারলাইনস: টোকিওভিত্তিক এই সংস্থা আজ টোকিও-হানেদা থেকে দোহাগামী ফ্লাইট এবং ১ মার্চের ফিরতি ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে নিক্কেই।

নরওয়েজিয়ান এয়ার: নরডিক এয়ারলাইনসটি আজ দুবাইয়ের সব ফ্লাইট স্থগিত করেছে। তবে বৈরুত ও তেল আবিব রুটে তাদের গ্রীষ্মকালীন কার্যক্রম থাকায় বর্তমানে সেখানে কোনো প্রভাব পড়েনি।

ভার্জিন আটলান্টিক: লন্ডনভিত্তিক এই সংস্থা জানিয়েছে, তারা সাময়িকভাবে ইরাকি আকাশপথ এড়িয়ে চলবে। এর ফলে আজ লন্ডন থেকে দুবাইগামী ভিএস৪০০ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

ইবেরিয়া এক্সপ্রেস: স্প্যানিশ এই এয়ারলাইনস আজ বিকেলের তেল আবিবগামী নির্ধারিত ফ্লাইটটি বাতিল করেছে।

এলওটি এয়ারলাইনস: পোলিশ এই এয়ারলাইনসের ওয়ারশ থেকে দুবাইগামী এলও১২১ ফ্লাইটটি মাঝপথ থেকে পুনরায় ওয়ারশতে ফিরে গেছে।

ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইনস ইন্ডিগো জানিয়েছে, তারা পুরো অঞ্চলের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আকাশপথ পরিবর্তনের ফলে অনেক ফ্লাইটের রুট পুনর্নির্ধারণ করা হচ্ছে, যা যাত্রীদের ভ্রমণে বাড়তি সময় যোগ করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত