
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দুবাইয়ের মূল দুই বিমানবন্দর হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি)।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যাত্রীসাধারণকে এই মুহূর্তে বিমানবন্দরে না যেতে এবং ফ্লাইটের বিষয়ে হালনাগাদ তথ্য পেতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন:

গণ-আন্দোলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, তাঁর সাম্প্রতিক বক্তব্য এবং এসব বক্তব্যের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে দিল্লি ও ঢাকার মধ্যে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টিও রয়েছে....
৩৪ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাটে নিজ বাড়ির সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রাজ্য বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেইয়ের স্ত্রী ও ঘনিষ্ঠ কৌশলগত পরামর্শদাতা ক্যামি ক্লার্ক কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের কাছ থেকে তাঁর ভাষায় ‘বিপ্লবী পর্ন কোম্পানি’র জন্য বিনিয়োগ নেওয়ার চেষ্টা করেছিলেন।
২ ঘণ্টা আগে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন—তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে। তিনি কায়রোর এই চুক্তিতে অন্তর্ভুক্তিকে ‘সম্ভব’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, জোটটি ভবিষ্যতে আরও সদস্য গ্রহণের জন্য উন্মুক্ত।
২ ঘণ্টা আগে