
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ নেন।
কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই), রোবটিকস ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে চীনের দক্ষতা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, চীনের অগ্রগতি আফ্রিকা, লাতিন আমেরিকাসহ পুরো বিশ্বের জন্যই সহায়ক হতে পারে।
চীনা সংবাদমাধ্যম সিএমজির খবরে জানা যায়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নির্বাহী পরিচালক লরেন্স হ্যাড্যাড বলেন, খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে চীন যেভাবে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ে গুরুত্ব দিয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। বিশ্বজুড়ে সব দেশের জন্যই এখান থেকে শেখার অনেক কিছু আছে।
সম্মেলনের মূল উদ্দেশ্য শুধু প্রযুক্তির বিকাশ নয়, বরং তা মাঠপর্যায়ের কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। চীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাং লিসিয়া বলেন, ‘আমরা আফ্রিকায় ভুট্টা চাষের প্রযুক্তি নিয়ে গিয়েছি। এতে বাড়তি খরচ ছাড়াই উৎপাদন বহুগুণ বেড়েছে। আর সেখানকার কৃষকেরা এটি বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।’

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৬ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যৌথ নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে...
৯ ঘণ্টা আগে