
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দেন।
প্রসঙ্গত, এর আগে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে উদগ্রীব, কিন্তু শর্তগুলো ‘মনঃপূত’ না হওয়ায় তিনি তাতে রাজি হননি। ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরাঘচি বলেন, ‘না, আমরা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করিনি এবং এমনকি আমরা আলোচনার প্রস্তাবও দিইনি।’
তিনি আরও বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখি না। কারণ, আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল। আমেরিকানদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা কখনোই ভালো নয়।’
বর্তমান সংঘাতকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধ বলে অভিহিত করে আরাঘচি বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের “পছন্দের যুদ্ধ”। আমরা কেবল আমাদের আত্মরক্ষা করছি এবং যত দিন প্রয়োজন আমরা তা চালিয়ে যাব।’
তিনি দাবি করেন, ইরান বর্তমানে স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থায় আছে এবং এই যুদ্ধকে তাঁরা অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন না।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার বিষয়ে আরাগচি জানান, বেশ কিছু দেশ নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। ইরান নির্দিষ্ট কিছু দেশের জাহাজের জন্য এই পথ খোলা রাখতে প্রস্তুত। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামের একটি ড্রোন তৈরি করেছে, যা দেখতে হুবহু ইরানের ‘শাহেদ’ ড্রোনের মতো। এই ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোতে হামলা চালাচ্ছে যেন বিশ্ববাসী ইরানকে দায়ী করে।
সাক্ষাৎকারে আরাঘচি আবারও হুঁশিয়ারি দেন, যদি ইরানের জ্বালানি অবকাঠামো বা খারগ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়, তবে ইরানও এ অঞ্চলে মার্কিন কোম্পানিগুলোর স্বার্থে আঘাত হানবে। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি এনবিসি নিউজকে বলেছিলেন, মার্কিন বাহিনী খারগ দ্বীপে ‘মজার ছলে’ আরও কয়েকবার হামলা চালাতে পারে।
যুদ্ধের ১৬তম দিনে আরাঘচির এই কঠোর অবস্থান এটিই ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটনের কোনো চাপের কাছে তেহরান মাথা নত করতে প্রস্তুত নয়। কূটনৈতিক পথে সমাধানের চেয়ে ইরান এখন দীর্ঘমেয়াদি আত্মরক্ষার পথেই অটল।

প্রকাশ্যে চলাফেরা বা আড্ডার সময় রাজপরিবারের সদস্য ও তারকাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁদের প্রতিনিধি ও উপদেষ্টারা। ইন্টারনেটে ‘লিপ-রিডিং’ বা ঠোঁট পড়ার ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ায় এখন ঘর বা প্রাসাদের বাইরে বলা প্রতিটি শব্দ কয়েক সেকেন্ডের মধ্যেই অনলাইনে ফাঁস ও ডিকোড হয়ে যাচ
৩ মিনিট আগে
ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনারা বাইরে বেরোন, নির্মল বাতাস নিন, তবে অবশ্যই সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকবেন। আপনাদের এই মনোবল আমাকে, সরকারকে, আইডিএফ এবং মোসাদকে শক্তি জোগাচ্ছে।’
৭ মিনিট আগে
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দেওয়া এবং সম্ভাব্য সমর্থন পাওয়ার কৌশল হতে পারে।
২৫ মিনিট আগে
তিনি কোনো সুনির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জানান, ইতিমধ্যে বেশ কিছু দেশ নিরাপদ যাতায়াতের বিষয়ে আলোচনার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু অবকাঠামোর ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পরমাণু স্থাপনাগুলো এখন ধ্বংসস্তূপের নিচে।
১ ঘণ্টা আগে