
ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধ বন্ধের পাল্টা প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ’ বললেও তা ‘যথেষ্ট নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তাঁর বেঁধে দেওয়া মঙ্গলবারের (আগামীকাল) সময়সীমা (ডেডলাইন) কোনোভাবেই পরিবর্তন করা হবে না এবং এটাই চূড়ান্ত।
আজ সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান একটি প্রস্তাব দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট নয়। যা করা উচিত, তারা যদি তা করে, তবে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তারা জানে, তাদের কী করতে হবে এবং আমি মনে করি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’
একজন সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে অনেকেই ইরান যুদ্ধের বিরোধিতা করছেন, তাঁদের ব্যাপারে কী বলবেন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই যুদ্ধ মূলত একটি বিষয় নিয়ে আর তা হলো ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যাঁরা এই যুদ্ধের বিরোধিতা করছেন, তাঁরা নির্বোধ।
ইরানের তেল নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি এখন আমাদের দখলের অপেক্ষায় আছে, এটি নিয়ে তাদের (ইরান) কিছুই করার নেই। দুর্ভাগ্যবশত, আমেরিকান জনগণ চায়, আমরা বাড়ি ফিরে যাই। যদি এটি আমার ওপর নির্ভর করত, আমি ইরানের তেল নিতাম। তারপর এগুলো থেকে প্রচুর অর্থ উপার্জন করতাম।’
যুদ্ধ দীর্ঘায়িত হওয়া প্রসঙ্গে ট্রাম্প জানান, তাঁর হাতে ‘অনেক বিকল্প’ রয়েছে। তিনি বলেন, ‘আমরা এখনই চলে যেতে পারি এবং তাদের (ইরান) যা ছিল, তা পুনরায় ঠিক করতে ১৫ বছর সময় লাগবে। আমরা এখনই চলে যেতে পারতাম, কিন্তু আমি এটি শেষ করতে চাই। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’

মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার আদালতে গণহত্যার মামলা করা হয়েছে। রোহিঙ্গা গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল সোমবার ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ মামলা করা হয়। ইয়াসমিন উল্লাহ নামের এক রোহিঙ্গা শরণার্থী এবং ইন্দোনেশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ
৫ মিনিট আগে
অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী ২১টি সামরিক বিমান শত্রুদের আকাশসীমায় পাঠিয়েছিল। অনেক বিমান নিচ দিয়ে উড়ছিল এবং সেগুলোতে গুলি লাগছিল। দিনের আলোতে টানা সাত ঘণ্টা ইরানে এই অভিযান চালানো হয়। কিছু জায়গায় আমাদের সেনারা শত্রুপক্ষের ভারী গুলিবর্ষণের মুখোমুখি হয়েছে।’
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে ঘিরে ইরানে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন—যদি ইরান হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে।
১ ঘণ্টা আগে
ইরানের দেওয়া এই ১০ দফা-সংবলিত প্রতিক্রিয়ায় যুদ্ধের স্থায়ী অবসানের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, এই দফার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
৩ ঘণ্টা আগে