মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার আদালতে গণহত্যার মামলা করা হয়েছে। রোহিঙ্গা গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল সোমবার ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ মামলা করা হয়। ইয়াসমিন উল্লাহ নামের এক রোহিঙ্গা শরণার্থী এবং ইন্দোনেশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মামলা করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমার ও ইন্দোনেশিয়া উভয়েই দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা আসিয়ানের সদস্য। তবে সম্প্রতি দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এসবের নেপথ্যে রয়েছে মিয়ানমারে সেনাশাসন এবং রোহিঙ্গা সংকট। জান্তা বাহিনীর নির্যাতনে লাখ লাখ রোহিঙ্গা বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আছেন। ইন্দোনেশিয়ায়ও রোহিঙ্গা শরণার্থীদের একটা অংশ আছে।
গণহত্যা মামলার বাদীরা জানান, ইন্দোনেশিয়ার প্রসিকিউটররা মামলাটি গ্রহণ করেছেন। দেশটির দণ্ডবিধি অনুযায়ী, ভিন্ন দেশে সংঘটিত অপরাধ মারাত্মক গুরুতর হলে, তা বিচারের এখতিয়ার রয়েছে।
মামলার বাদী ইয়াসমিন বলেছেন, ইন্দোনেশিয়ার পেনাল কোডে প্রথমবারের মতো এ ধরনের মামলা নেওয়া হলো। রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।
মামলার বিষয়ে ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এ ছাড়া মন্তব্যের অনুরোধে মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
৯ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
১২ ঘণ্টা আগে