
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করার ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং বিদেশের ব্যাংকে জব্দ করা ইরানের অর্থ অবমুক্ত না করা পর্যন্ত কোনো আলোচনা শুরু হতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘উভয় পক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া দুটি বিষয় এখনো বাস্তবায়িত হয়নি—লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরুর আগেই ইরানের অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া।’
গালিবাফ বলেন, ‘আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি বিষয় অবশ্যই পূরণ করতে হবে।’
আগামীকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার ঠিক আগমুহূর্তে গালিবাফের এই ঘোষণা পুরো প্রক্রিয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর আগে ইরান জানিয়েছিল, তাদের মিত্রদেশ লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হলে তেহরান কোনো সমঝোতায় পৌঁছাবে না। গালিবাফের এই মন্তব্য সেই অবস্থানকেই আরও শক্তিশালী করল।
উল্লেখ্য, গতকাল লেবাননের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার জন্য লেবাননের পক্ষ থেকে বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি গতকালই মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন।’ তবে আজ তিনি বলেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না।
গত ২ মার্চ ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করার পর ইসরায়েল লেবাননে নতুন করে অভিযান শুরু করে। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জন নিহত হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মুখোমুখি বসার কথা। তবে আলোচনার সময় ঘনিয়ে এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
৩৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক সংলাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তান। ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি মধ্যস্থতার পর এই বৈঠকের আয়োজন করছে পাকিস্তান—যা শুধু আঞ্চলিক নয়...
৪২ মিনিট আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পলিমার্কেটের একটি অ্যাকাউন্ট ইরান ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বাজি ধরে ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি মুনাফা করে। ওই হামলার পরই খামেনির মৃত্যু হয়।
৪৪ মিনিট আগে
ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে (জেপিএল) ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন মাইকেল হিকস (৫৯)। ২০২৩ সালের জুলাই মাসে তাঁর মৃত্যু হলেও মৃত্যুর কোনো কারণ কিংবা ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়নি। হিকস নাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মিশন যেমন ডার্ট, নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড ট্র্যাকিং
২ ঘণ্টা আগে