
মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার মঞ্চ হিসেবে প্রস্তুত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরকে ঘিরে পুরো শহর এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ প্রশাসন ‘রেড অ্যালার্ট’ জারি করার পাশাপাশি দুই দিনের বিশেষ স্থানীয় ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে প্রতিনিধিদের পথ সুগম করতে ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশের বিশেষ অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।
১০ হাজার নিরাপত্তাকর্মী ও ত্রিমাত্রিক সুরক্ষা বলয়
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে যে বিশাল কর্মী বাহিনী মোতায়েন করা হয়েছে, তার নেতৃত্বে রয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
পুরো নিরাপত্তাব্যবস্থা তদারকি করছে সেনাবাহিনী। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আধা সামরিক বাহিনী ‘রেঞ্জার্স’, ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ এবং পাঞ্জাব পুলিশ।
রাজধানী পুলিশ থেকে ছয় হাজার, পাঞ্জাব কনস্টাবুলারি থেকে তিন হাজার এবং ফ্রন্টিয়ার কনস্টাবুলারি থেকে ৯০০ কর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সামরিক বাহিনীর বিশেষ কন্টিনজেন্ট এবং ‘কুইক রেসপন্স ফোর্স’ (কিউআরএফ) শহরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অবস্থান নিয়েছে।
সেই সঙ্গে আকাশপথে নজরদারির পাশাপাশি শহরের উচ্চতম স্থান মার্গাল্লা পাহাড়ের চূড়ায় এবং সংলগ্ন বনভূমিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে ওপর থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ভিসামুক্ত বোর্ডিং ও ‘ব্লু বুক’ প্রটোকল
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিশেষ বার্তায় জানিয়েছেন, বৈশ্বিক এই ইভেন্টের গুরুত্ব বিবেচনা করে প্রতিনিধিদের জন্য যাতায়াত ব্যবস্থা একদম সহজ করা হয়েছে।
সব আন্তর্জাতিক এয়ারলাইনসকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ভিসা ছাড়াই প্রতিনিধিদের বোর্ডিং করতে দেয়। পাকিস্তানে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবে।
এ ছাড়া প্রতিনিধিদের জন্য ‘ব্লু বুক’ প্রটোকল নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ স্তরের নিরাপত্তার স্বার্থে ভিভিআইপিদের সঙ্গে থাকা ‘ক্লোজ প্রোটেকশন’ টিমের সদস্যদের ডিউটি চলাকালীন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহারের অনুমতি নেই।
রেড জোন ও ট্রাফিক
রেড জোন বা হাই সিকিউরিটি জোনের অধিকাংশ প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। রেড জোনে প্রবেশের জন্য একমাত্র মার্গাল্লা রোড খোলা রাখা হয়েছে, যা কেবল অনুমোদিত কর্মকর্তা ও ওই এলাকার বাসিন্দাদের ব্যবহারের জন্য উন্মুক্ত।
প্রধান সড়ক ফয়সাল অ্যাভিনিউ থেকে জিরো পয়েন্ট এবং এক্সপ্রেসওয়ে থেকে কোরাল চক পর্যন্ত সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
সাধারণ জনগণকে নবম অ্যাভিনিউ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বারা কাহু থেকে রাওয়ালপিন্ডিগামী এবং আইজেপি রোড থেকে ফয়জাবাদগামী যানবাহনগুলোকে কড়া নজরদারিতে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
জরুরি প্রস্তুতি ও সাধারণ ছুটি
বৃহস্পতি ও শুক্রবার ইসলামাবাদের সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবাগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে। হাসপাতাল, পুলিশ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা সচল রয়েছে।
সম্মেলন কেন্দ্র এবং প্রতিনিধিদের যাতায়াতের রুটে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং নিরবচ্ছিন্ন আলোকসজ্জার ব্যবস্থা করেছে রাজধানী প্রশাসন। খাবারের আয়োজনেও রাখা হয়েছে বিশেষ তদারকি।
হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন দলটি এই সপ্তাহের শেষ দিকে আলোচনায় বসবে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা দেশটিকে আবারও বিশ্বরাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের এই কয়েক দিন অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত ট্রাফিক ম্যাপ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তার এই কঠোর বেষ্টনী আগামী রোববার পর্যন্ত বহাল থাকবে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।
সূত্র: দ্য ডন

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১০ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
১১ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে