
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের একের পর এক রহস্যময় মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে গভীর উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মাইকেল হিকস নামে নাসার আরেক জ্যেষ্ঠ বিজ্ঞানীর মৃত্যু এই রহস্যের তালিকায় নবম ব্যক্তি হিসেবে যুক্ত হয়েছে, যা মহাকাশবিজ্ঞানের মহলে চাঞ্চল্য তৈরি করেছে।
ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে (জেপিএল) ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন মাইকেল হিকস (৫৯)। ২০২৩ সালের জুলাই মাসে তাঁর মৃত্যু হলেও মৃত্যুর কোনো কারণ কিংবা ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়নি। হিকস নাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মিশন; যেমন ডার্ট, নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড ট্র্যাকিং, ডন মিশন এবং ডিপ স্পেস-১ মিশনে কাজ করেছিলেন।
যদিও হিকসের মৃত্যুতে কোনো নাশকতার প্রমাণ মেলেনি, তবে তাঁর শোকবার্তায় ‘অ্যালকোহলিকস অ্যানোনিমাস’-এ অনুদানের অনুরোধ জানানো হয়েছে। হিকসের দীর্ঘদিনের সহকর্মী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ডও ২০২৪ সালের জুলাই মাসে কোনো ব্যাখ্যা ছাড়াই মারা যান।
প্রসঙ্গত, অ্যালকোহলিকস অ্যানোনিমাস হলো মদ্যপানের সমস্যা থেকে মুক্ত হতে চাওয়া ব্যক্তিদের একটি আন্তর্জাতিক সহায়ক দল। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক সংস্থা অভিজ্ঞতা শেয়ার এবং নানা কর্মসূচির মাধ্যমে মদ্যপ ব্যক্তিদের সুস্থ জীবনে ফেরায় সহায়তা করে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইউয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, বিগত কয়েক মাসে নাসা ও পারমাণবিক গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট আরও আটজন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিজ্ঞানী নিখোঁজ হয়েছেন অথবা খুন হয়েছেন। এই তালিকায় আছেন—
মোনিকা রেজা: নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) ম্যাটেরিয়ালস প্রসেসিং গ্রুপের সাবেক পরিচালক। ২০২৫ সালের জুনে হাইকিং করতে গিয়ে তিনি নিখোঁজ হন, যাঁর সন্ধান এখনো মেলেনি।
জেনারেল উইলিয়াম নীল ম্যাককাসল্যান্ড: বিমানবাহিনীর এই অবসরপ্রাপ্ত জেনারেল গত ফেব্রুয়ারিতে নিজের ঘর থেকে ফোন বা চশমা ছাড়াই বেরিয়ে যান এবং এরপর আর ফেরেননি।
কার্ল গ্রিলমেয়ার: জেপিএলের এই জ্যোতিঃপদার্থবিদ গত ফেব্রুয়ারিতে নিজ বাড়ির বারান্দায় খুন হন।
পারমাণবিক ল্যাবের দুই কর্মী: লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির দুই কর্মী অ্যান্থনি শ্যাভেজ এবং মেলিসা ক্যাসিয়াস ২০২৫ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হন। তাঁরাও নিজেদের ওয়ালেট বা ফোন বাড়িতে রেখে গিয়েছিলেন।
নুনো লুরেইরো: বস্টনের এই ফিউশন শক্তি গবেষককে ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর নিজ বাড়িতে খুন করেন ক্লডিও নেভেস ভ্যালেন্টে নামের এক সাবেক সহপাঠী।
জেসন থমাস: নোভার্টিস ফার্মাসিউটিক্যালের এই ক্যানসার গবেষক কয়েক মাস নিখোঁজ থাকার পর গত মাসে ম্যাসাচুসেটসের একটি হ্রদে মৃত অবস্থায় উদ্ধার হন।
গোপন কর্মসূচির সঙ্গে যুক্ত এই বিজ্ঞানীদের একের পর এক নিখোঁজ হওয়া বা প্রাণ হারানোর পেছনে কোনো বিশেষ যোগসূত্র আছে কি না, তা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেও কানাঘুষা চলছে। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি থেকে এত স্বল্প সময়ের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ বিজ্ঞানীর বিদায় এই রহস্যকে আরও ঘনীভূত করেছে।
এফবিআইয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস সুয়েকার ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ঘটনাগুলোকে অবশ্যই সন্দেহজনক হিসেবে দেখা উচিত। এই বিজ্ঞানীরা অত্যন্ত সংবেদনশীল ও জটিল প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন।
সুয়েকার বলেন, ‘আমার ধারণা, কয়েক দশক ধরে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন প্রযুক্তির ওপর নজর রাখছে। চীন, রাশিয়া এমনকি আমাদের কিছু বন্ধুরাষ্ট্র পাকিস্তান, ভারতসহ ইরান বা উত্তর কোরিয়া এই ধরনের প্রযুক্তিতে আগ্রহী।’

ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
১ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১২ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১৬ ঘণ্টা আগে