
ইরান ও লেবাননের সঙ্গে চলমান দীর্ঘ ৪০ দিনের ভয়াবহ যুদ্ধে ইসরায়েলের আর্থিক ক্ষতির একটি চিত্র সামনে এসেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বিশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশটির অর্থ মন্ত্রণালয় এই যুদ্ধের প্রাথমিক ব্যয় প্রাক্কলন করেছে প্রায় ৫৪ বিলিয়ন শেকেল, যা মার্কিন ডলারে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন। এই ব্যয়ের অঙ্ক আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ, এতে জিডিপির ক্ষতি বা দীর্ঘমেয়াদি পুনর্গঠন ব্যয় এখনো যুক্ত করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সামরিক অভিযানের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪০ বিলিয়ন শেকেল (১২.৯ বিলিয়ন ডলার)। এই ব্যয়ের মূল ক্ষেত্রগুলো হলো:
মারণাস্ত্র ও প্রযুক্তি: কয়েক হাজার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর এবং গোলাবারুদের ব্যবহার।
বিমানবাহিনী: লেবানন ও ইরানে হামলার জন্য কয়েক হাজার উড্ডয়ন ঘণ্টা।
রিজার্ভ সৈন্য: যুদ্ধের প্রয়োজনে সাধারণ জীবন ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া কয়েক লাখ রিজার্ভ সৈন্যের সার্ভিস ডে এবং ভাতাবাবদ বিশাল খরচ।
প্রতিরক্ষা রিজার্ভ: এ ছাড়া অপ্রত্যাশিত সামরিক পরিস্থিতির মোকাবিলায় অতিরিক্ত ৭ বিলিয়ন শেকেল (২.৩ বিলিয়ন ডলার) একটি বিশেষ তহবিলে বরাদ্দ রাখা হয়েছে।
যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক অবকাঠামোতে বড় ধরনের ধস নেমেছে। অর্থ মন্ত্রণালয় ধারণা করছে, সম্পত্তি করের আওতায় ক্ষতিপূরণ দিতেই ১২ থেকে ১৩ বিলিয়ন শেকেল (৩.৮-৪.২ বিলিয়ন ডলার) ব্যয় করতে হবে।
ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে এই বিশাল অঙ্কের অর্থ দেওয়া হবে। সেই সঙ্গে অবৈতনিক ছুটির কারণে কাজ করতে অসমর্থ কর্মীদের পাওনা এবং স্থানীয় মিউনিসিপ্যালিটিগুলোর সহায়তায় ১ বিলিয়ন শেকেল ব্যয় করা হবে।
শহরভিত্তিক ক্ষয়ক্ষতির চিত্র:
গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরকারি ক্ষতিপূরণ তহবিলে ২৮ হাজার ২৩৭টি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৮ হাজার ৪০৮টি ভবনের জন্য এবং ২ হাজার ৫৯৪টি যন্ত্রপাতির ক্ষতির দাবি করা হয়েছে। ৬ হাজার ৬১৭টি যানবাহনের ক্ষয়ক্ষতির আবেদনও জমা পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলো হলো:
তেল আবিব: ৫,১০০টি আবেদন।
বীরশেবা: ৩,৬০০টি আবেদন।
আরাদ: ২,৩৫০টি আবেদন।
পেতাহ তিকভা: ২,০০০টি আবেদন।
ডিমোনা: ১,৫০০টি আবেদন।
বেইত শেমেশ: ১,৪০০টি আবেদন।
অজানাই থেকে যাচ্ছে অর্থনীতির আসল ক্ষত
মন্ত্রণালয় সতর্ক করেছে, এই ১৭.৫ বিলিয়ন ডলার কেবল শুরু। যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি আংশিক বন্ধ থাকায় জিডিপির যে বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে ভেঙে পড়া ভবন ও অবকাঠামো পুনর্গঠনে যে হাজার হাজার কোটি টাকা লাগবে, তা এই হিসাবে ধরা হয়নি।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষিত হলেও লেবাননের পরিস্থিতি এখনো চরম উত্তপ্ত। গত বুধবার এক দিনেই ইসরায়েলি হামলায় ২৫৪ জন লেবানিজ নিহত হওয়ার পর দেশটিতে জাতীয় শোক পালন করা হচ্ছে। এই রক্তপাত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে পুনরায় যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিতে পারে বলে কূটনৈতিক বিশ্লেষকেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ এ পর্যন্ত দুই পক্ষেই হাজার হাজার প্রাণের বিনাশ ঘটিয়েছে, যার ভার এখন শুধু রাজনীতি নয়, দুই দেশের অর্থনীতিকেও বইতে হচ্ছে।

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১১ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
১২ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে