
ইরানের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। মার্কিন ডলারের বিপরীতে দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের মান কমে এখন প্রায় শূন্যের কোঠায়। আজ রোববার খোলা বাজারে এক মার্কিন ডলার কিনতে ব্যয় করতে হচ্ছে ১৪ লাখ রিয়াল। মুদ্রার এই অকল্পনীয় পতনের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারসহ প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।
অর্থনীতিবিদেরা সতর্ক করে বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে মুদ্রার এই নিম্নমুখী প্রবণতা চলতেই থাকবে। বর্তমানে ইরানে মুদ্রাস্ফীতির হার ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে।
মিডল ইস্ট আই স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছে, মুদ্রার মানে চরম অস্থিরতার কারণে পণ্য কেনাবেচা অসম্ভব হয়ে পড়েছে। তেহরানের কার্পেট বাজারের একজন ব্যবসায়ী মিডল ইস্ট আইকে বলেন, ‘মুদ্রার মান প্রতি মিনিটে পরিবর্তিত হচ্ছে। এই অবস্থায় পণ্যের দাম নির্ধারণ করা অসম্ভব। তাই আমরা দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।’
তেহরানের পাশাপাশি ইসফাহান, শিরাজ ও কেরমানশাহর মতো বড় শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
ইরানি রিয়ালের পতনের পেছনের মূল কারণ তাদের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। কিন্তু এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। জিনিসপত্রের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে, যা কল্পনাতীত। স্থানীয়দের অভিযোগ এক কেজি মাংস এখন এক কোটি রিয়াল (প্রায় ১০ ডলার) হয়ে গেছে। নিম্ন আয়ের মানুষের জন্য এ ব্যয় বহন করা অত্যন্ত কঠিন।
অর্থনৈতিক এই সংকটের মুখে কট্টরপন্থীদের তোপের মুখে পড়েছেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক চাপের কারণে তিনি কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে ‘শত্রুর উসকানি’ বলে অভিহিত করেছেন এবং দাঙ্গাবাজদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন।
তবে এমন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেই ইরান আগামী দুই বছরে ৩০টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ জানিয়েছেন, আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণের জন্য এই কর্মসূচি ত্বরান্বিত করা হয়েছে।
এদিকে, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশটিতে প্রাকৃতিক দুর্যোগও হানা দিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা এবং পাহাড়ি এলাকায় ভারী তুষারপাতে এখন পর্যন্ত চারজন নিহত এবং নয়জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
২ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন...
২ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৩ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
৪ ঘণ্টা আগে