
যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৮৫টি দেশে পেট্রলের দাম বেড়েছে। শতাংশের হিসেবে সবচেয়ে বেশি দাম বেড়েছে ভিয়েতনামে। দেশটিতে লিটার প্রতি পেট্রলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে শূন্য দশমিক ৭৫ ডলার থেকে ১ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম দ্রুত বাড়ছে, শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা যাচ্ছে আর অর্থনীতিবিদেরা সতর্ক করছেন—এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে ‘স্ট্যাগফ্লেশন’।

আর্জেন্টিনার বৃহত্তর বুয়েনস আইরেসের ফ্লোরেন্সিও ভারেলার বাসিন্দা ৪৩ বছর বয়সী দিয়েগো নাকাসিও। একটি হার্ডওয়্যারের দোকানের সেলসম্যান তিনি। নাকাসিও বলছিলেন, ‘মাসের কত তারিখ, তা বোঝার জন্য এখন আর ক্যালেন্ডারের দরকার হয় না। স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করি, তাও মাসের ১৫ তারিখ হওয়ার আগেই বেতন শেষ হয়ে যায়।’

বিশ্ব অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি এবং ডলারের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন একটি ক্রিপ্টো প্রতিষ্ঠানের এই বিশাল স্বর্ণভান্ডার, অব্যাহত ক্রয় এবং পারমাণবিক বাংকারে মজুত প্রক্রিয়া নিঃসন্দেহে এক নতুন অর্থনৈতিক ভূরাজনীতির সূচনা করবে।