Ajker Patrika

সৌদি আরবে হুতিদের হামলায় নিহত শাহেদের লাশের অপেক্ষায় পরিবার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২০: ১৫
সৌদি আরবে হুতিদের হামলায় নিহত শাহেদের লাশের অপেক্ষায় পরিবার
শাহেদ আহম্মেদ । ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।

নিহত শাহেদ আহম্মেদ (৩২) ওই গ্রামের মো. রফিকুল ইসলাম মিঠু ও মোছা. শাহেরা বেগম দম্পতির ছেলে। শাহেদের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার শাহেদের লাশের অপেক্ষায় রয়েছে।

নিহত শাহেদের চাচাতো ভাই মাসুম রানা আজকের পত্রিকাকে জানান, শাহেদের বাবা অনেক বছর ধরেই সৌদিপ্রবাসী। দুই বছর আগে শাহেদকে নিজের কাছে নিয়ে যান। এক মাস আগে দেশে ছুটিতে এসেছিলেন এবং গত শুক্রবার (৯ অক্টোবর) শাহেদ আবারও সৌদিতে চলে যান। শাহেদের মা ওমরাহ পালনের জন্য সৌদিতে অবস্থান করছেন। দাম্পত্যজীবনে শাহেদের স্ত্রী এবং কাউছার (১১) ও আব্দুল্লাহ (৬) নামের দুটি ছেলে রয়েছে। শাহেদ আহম্মেদের লাশ কবে দেশে আসবে, সেই অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, ‘শাহেদকে দেশে আনার বিষয়ে সরকার কাজ শুরু করেছে। আমি নিজে উদ্যোগী হয়েও খোঁজখবর রাখছি। সরকারি খরচেই লাশ দেশে আসবে। আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাগলে তা করার জন্য প্রস্তুত আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত