বিএনপির সংসদীয় দলের সভা

দলের নেতা-কর্মী ও সরকারের মন্ত্রী-এমপিদের জন্য কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো নেতা-কর্মী, এমপি-মন্ত্রী কেউ কোনো অপকর্মে জড়ালে তাঁকে বা তাঁদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
আজ রোববার বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমান এমন কঠোর বার্তা দেন বলে জানা গেছে। সভায় অংশগ্রহণকারী একাধিক সংসদ সদস্য (এমপি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকার গঠনের পর আট মাসে কী কী কাজ হয়েছে, কোন কাজের অগ্রগতি কতটুকু ও কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে, এসব বিষয়ে এমপিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিজ নিজ এলাকার সমস্যার বিষয়েও এমপিদের কথা শুনেছেন তিনি।
আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা শুরু হয়।
নাম প্রকাশ না করে এক এমপি বলেন, সরকার গঠনের পর গত আট মাসে বিভিন্ন ক্ষেত্রে কী কাজ হয়েছে, সেসব কাজের অগ্রগতি কতটা ও বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী। এ ছাড়া এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়েও খোঁজ নেন তিনি। সরকারের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও মাঠপর্যায়ের সমস্যা সম্পর্কে জানতে এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলোচনা হয়েছে বলে জানান ওই এমপি।
সভার বিষয়ে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
রুহুল কুদ্দুস তালুকদারের ভাষ্যমতে, প্রধানমন্ত্রী বলেছেন, ভোট নিরপেক্ষ করতে হবে। কারচুপির অভিযোগে কাউকে কোনো ইস্যু সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
সভা শেষে কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, এমপিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন। জনগণের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে কাজ করেন, জনগণের জন্য কাজ করেন; যাতে জনগণ সন্তুষ্ট থাকে। দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে। একই সঙ্গে তিনি অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও মূলধারার গণমাধ্যম ও
২ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেক প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রীরা। তবে আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় বৈঠকটিতে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধি
২ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে এ বছর বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার ম
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছে
৪ ঘণ্টা আগে