চলতি বছর হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। শিশুদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দিতে এবং হজ পালনের সময় কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে শিশুদের ন্যূনতম বয়স হতে হবে ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি সরকার।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আগে হজ করতে পারেননি তাদের এবারের হজে অগ্রাধিকার দেওয়া হবে। এর মাধ্যমে সুবিচার ও হজের পুনরাবৃত্তি কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।
এবারের হজ মৌসুমের জন্য নিবন্ধন করতে নুসুক অ্যাপ এবং অফিশিয়াল অনলাইন পোর্টালের মাধ্যম সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং কোনো ছাড়ের জন্য আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের তাদের পছন্দের প্যাকেজ নিয়ে ই-ওয়ালেট টপ আপ নিশ্চিত করতে হবে। তারপর তাদের নির্বাচন চূড়ান্ত করতে হবে। দেশীয় হজযাত্রীরা এখন তাদের হজ প্যাকেজের জন্য তিনটি কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তি, যা প্যাকেজের খরচের ২০ শতাংশ, বুকিং করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে, এবং দ্বিতীয় ও তৃতীয় কিস্তি—প্রতিটির পরিমাণ প্যাকেজের মোট খরচের ৪০ শতাংশ—যথাক্রমে রমজান ২০ এবং শাওয়াল ২০ তারিখে পরিশোধ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত একটি বুকিং নিশ্চিত হবে না এবং প্রতিটি আংশিক পরিশোধের জন্য রসিদ দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথম মার্কিন ড্রোন হামলার পর এক নারী সেনা তাঁর মায়ের উৎকণ্ঠার কথা জানিয়ে লেখেন, ‘খবর দেখার সময় মায়ের মনের ভেতর ভয়ের সাইরেন বাজছিল, কারণ তিনি জানেন তাঁর মেয়ে সেনাবাহিনীতে আছে।’
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে কয়েক বছরের মধ্যে এই প্রথম ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনেছে ভারত। দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
চলমান যুদ্ধে এটিই ট্রাম্পের শেষ আলটিমেটাম কি না, তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে। এর আগেও তিনি একাধিকবার এমন সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এর একটি কালানুক্রমিক চিত্র নিচে তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিয়ার শেবার কাছে নিওত হোভাব শিল্প এলাকায় কয়েক শ কেজি ওজনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। উত্তর ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
৯ ঘণ্টা আগে