Ajker Patrika

৬১ পদে মোংলা কাস্টম হাউসে চাকরি

চাকরি ডেস্ক 
৬১ পদে মোংলা কাস্টম হাউসে চাকরি

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন মোংলা কাস্টম হাউসে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ ক্যাটাগরির ৬১টি পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: পরিসংখ্যান অনুসন্ধায়ক ১টি; ইঞ্জিন ড্রাইভার ২টি, এমএল ড্রাইভার (দ্বিতীয় শ্রেণি) ২টি, উচ্চমান সহকারী ৪টি, ক্যাশিয়ার ১টি, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি, স্পিডবোট ড্রাইভার ৩টি, সিপাই ৫টি, সারেং ১টি, সুকানি ১টি, গ্রিজার ২টি, রেকর্ড সাপ্লায়ার ৪টি, স্টুয়ার্ড ১টি, ভান্ডারি ১টি, টোপাস ১টি, অফিস সহায়ক ৩টি, বোটম্যান ৩টি, নিরাপত্তাপ্রহরী (দারোয়ান বা গার্ড) ৫টি, লস্কর ১২টি।

বেতন স্কেল ও গ্রেড: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২); ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩); ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); ৯,৩০০-২২,৪৯০

টাকা (গ্রেড-১৬); ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭); ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮); ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯); ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। বিস্তারিত জানতে দেখুনএখানে

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত