
কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো নারী এই কাজ করতে পারলে তাঁকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার। গতকাল রোববার ইরানের সেনাপ্রধান আমির হাতামি এ ঘোষণা দেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ–এর (ইরনা) বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আশারক আল–আওসাত জানিয়েছে, আর্থিক সহায়তায় অংশ নেওয়ার জন্য ‘বিপুলসংখ্যক অনুরোধ’ পাওয়ার পর এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।
হাতামি বলেন, ‘যে কেউ কোনো আগ্রাসী মার্কিন সামরিক সদস্যকে হত্যা বা আটক করে ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলে তাকে ৩০ হাজার মার্কিন ডলার বা ৫ বিলিয়ন তুমান সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।’ ইরানে প্রচলিত অনানুষ্ঠানিক মুদ্রা একক ‘তুমান’কে তিনি ১০ হাজার ইরানি রিয়ালের সমপরিমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘সাহসী কোনো ইরানি নারী যদি এমন কাজ করেন, তাহলে তিনি দ্বিগুণ পুরস্কার পাবেন।’
তবে এই পুরস্কার ঘোষণার পরও ইরানে মার্কিন স্থলবাহিনীর সদস্যদের কোনো পরিচিত মোতায়েনের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের মাটিতে মার্কিন স্থলবাহিনীর সদস্য মোতায়েনের একমাত্র জানা ঘটনা হলো এপ্রিলে একটি মার্কিন পাইলটকে উদ্ধারে পরিচালিত অভিযান। ওই পাইলটের বিমান ভূপাতিত হয়েছিল।
মার্কিন সেনাদের কোথায় বা কখন হত্যা কিংবা আটকের চেষ্টা করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি হাতামি।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ভোর বেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। প্রায় ৪০ দিন ধরে লড়াই চলার পর এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়।
এরপর জুনে শান্তি আলোচনা শুরুর জন্য একটি কাঠামো তৈরি করা হলেও পরে তা ভেঙে পড়ে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্তভাবে আবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বর্তমানে সংঘর্ষের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চল এবং হরমুজ প্রণালির আশপাশের এলাকা।

মস্কো ও আশপাশের এলাকায় রাতভর ৬২০ টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনার পরপরই রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের এসব হামলায় ব্রিটিশ তৈরি ড্রোনও ব্যবহার করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের শীর্ষস্থানীয় দুটি আইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের সমাবর্তনে প্রধান বিচারপতিকে প্রধান অতিথি হিসেবে না ডাকার দাবি জানিয়েছেন। কিছু বিতর্কিত মন্তব্য এবং শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি সহিংসতার রিট জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকৃতির জানানোয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বিরুদ্ধে...
১ ঘণ্টা আগে
ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা প্রদান করেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ায় সরকারি সফরে অংশ নিতে রাজধানী নেপিডো ছেড়েছেন মিয়ানমারের সামরিক সরকারের নেতা মিন অং হ্লাইং। সফরকালে ১৮ আগস্ট মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
৩ ঘণ্টা আগে